ফেসবুক লাইভে খুন, হত্যাকারীকে খুঁজছে পুলিশ

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৭, ১১:২৪আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১১:২৪
image

ফেসবুক লাইভে খুন, হত্যাকারীকে খুঁজছে পুলিশ

যুক্তরাষ্ট্রে আবারও ফেসবুক লাইভে এক খুনের ঘটনা ঘটেছে। হত্যাকারীকে গ্রেফতারের অভিযান চালাচ্ছে ক্লিভল্যান্ডের পুলিশ। গুলিতে নিহত ওই ব্যক্তিনাম রবার্ট গুডউইন। তার বয়স ৭৪ বছর।

স্টিভ স্টিফেন্স নামের ওই অভিযুক্ত পরে ফেসবুকে পৃথক আরেকটি ভিডিও পোস্ট করেছে, যেখানে তিনি বলেন,  এখন পর্যন্ত ১৩ জনকে হত্যা করেছে এবং আরো মানুষকে হত্যা করতে আগ্রহী। ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান ক্যালভিন উইলিয়ামস বলেছেন, তারা একটি হত্যাকাণ্ডের ব্যাপারে নিশ্চিত, বাকি হত্যাকাণ্ডের শিকারদের সম্পর্কে তাঁর জানা নেই।

ক্লিভল্যান্ডের পুলিশ তাদের ওয়েবসাইটে অভিযুক্ত স্টিফেন্সের একটি ছবি প্রকাশ করেছে এবং বলেছে সে ৬ ফুট ১ ইঞ্চি দীর্ঘ একজন কৃষ্ণাঙ্গ। ধারণা করা হচ্ছে সাদা অথবা ক্রিম রঙের একটি এসইউভি'র আরোহী সে।

ফেসবুকে হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার এটাই প্রথম নয়। গত জুন মাসে শিকাগোর রাস্তায় এক ব্যক্তি নিজের ভিডিও সরাসরি সম্প্রচারের সময় গুলিতে নিহত হন।

গত মার্চ মাসে একজন অজ্ঞাত আরেক ব্যক্তি ফেসবুকে সরাসরি সম্প্রচারের সময় ১৬ বার গুলিবিদ্ধ হন। ফেসবুকের লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে যে কেউই সরাসরি ভিডিও সম্প্রচার করতে পারেন। ২০১০ সালে এই ফিচার চালু হয় কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই ফিচার বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

সূত্র: বিবিসি

/এমএইচ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম