ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা পেলেন না আহমাদিনেজাদ

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৭, ১২:০৩আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১২:৫৭
image

আহমদিনেজাদ ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পাননি সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুমতি চেয়ে তার করা আবেদনটি বাতিল করে দিয়েছে সরকার নিয়ন্ত্রিত ভেটিং কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিল। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি ও কট্টরপন্থী নেতা ইব্রাহিম রাইসি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ১‌৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া ওই নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৭ এপ্রিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুরুতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছিলেন কট্টরপন্থী আহমাদিনেজাদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার আহ্বান জানিয়েছিলেন। প্রার্থী বাছাইয়ের দায়িত্বে থাকা গার্ডিয়ান কাউন্সিলের সদস্যদের অর্ধেকেরই নিয়োগ হয় খামেনির হাত দিয়ে।

সেই খামেনির আহ্বানে সাড়া না দিয়ে আচমকা গত সপ্তাহে প্রার্থিতার জন্য নিবন্ধন করেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, চার বছর করে দুই মেয়াদে ক্ষমতাসীন থাকার পর ২০১৩ সালে দায়িত্ব হস্তান্তর করেন আহমাদিনেজাদ। তিনি যখন ক্ষমতা ছাড়ছিলেন তখন অভ্যন্তরীণভাবে ইরান একটি বিভক্ত দেশে পরিণত হয়েছিল এবং আন্তর্জাতিকভাবেও বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

২০১৩ সালে দেশের কূটনৈতিক বিচ্ছিন্নতার নিরসন ও মুক্ত সমাজ গঠনের ডাক দিয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হন সংস্কারপন্থী রুহানি।

অন্যদিকে আরেক প্রার্থী রাইসির প্রতি খামেনির সমর্থন আছে বলে গুজব রয়েছে।

/এফইউ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের