রাজনৈতিক আক্রমণের বিরুদ্ধে বিজ্ঞানীদের বিক্ষোভ

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৭, ১১:০৯আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১১:০৯
image

রাজনৈতিক আক্রমণের বিরুদ্ধে বিজ্ঞানীদের বিক্ষোভ

প্রকৃত তথ্যের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের প্রতিবাদে বিশ্বজুড়ে হাজার-হাজার বিজ্ঞানী বিক্ষোভে অংশ নিয়েছেন। ধরিত্রী দিবসকে সামনে রেখে প্রথমবারের মত এই 'বিজ্ঞানের জন্য যাত্রা/মার্চ' আয়োজন করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিক্ষোভে পরিবেশ সুরক্ষার বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন বিজ্ঞানীরা। আয়োজকরা বলছেন, তারা বিজ্ঞানীদের সুরক্ষা এবং সমর্থনের আহ্বান জানাচ্ছেন। রবিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দিনের প্রধান মিছিলটি অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করা এই পদযাত্রার উদ্দেশ্য নয়, যদিও প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড "অনুঘটকের" কাজ করেছে।

মিছিলে ক্যালিফোর্নিয়া একাডেমি অফ সায়েন্সের নির্বাহী পরিচালক জনাথন ফলি বলেন, বিজ্ঞানীদের গবেষণাকে অযৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং রাজনীতিবিদরা গবেষণাকর্মকে যেভাবে আঘাত করছেন তা "নির্যাতনের সমতুল্য"। তিনি বলেন, ‘আমাদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিবেশবিষয়ক বিজ্ঞানকে তারা সুনির্দিষ্টভাবে টার্গেট করছে। যে বিজ্ঞান আমাদের সবচেয়ে মূল্যবান বিষয়গুলোকে সুরক্ষা করে। এর ফলে "কিছু মানুষ হয়তো দুর্ভোগে পড়বে, কিছু মানুষ মারা যাবে।’

অস্ট্রিয়ার ভিয়েনায় আয়োজকদের ফেসবুক পেজে বলা হয়েছে, হোয়াইট হাউজে ট্রাম্প আসার পর থেকে যে আন্দোলন শুরু হয়েছে তাতে অংশ নিতে মানুষকে তারা উদ্বুদ্ধ করছে।

অতীতে ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে একটি ভাওতাবাজি হিসেবে মন্তব্য করেছিলেন। তার এই দৃষ্টিভঙ্গি বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষদের কেউ কেউ বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত তথ্যের বিষয়েও সন্দিহান হয়ে পড়ছেন। মার্চ ফর সায়েন্সের আরেকটি লক্ষ্য হচ্ছে বিজ্ঞানী এবং তাদের গবেষণাকর্মকে সাধারণ মানুষের আরো কাছে নিয়ে আসা। আয়োজকরা মনে করেন, সাধারণ মানুষদের সাথে যোগাযোগ সৃষ্টি করাটা বিজ্ঞানীদের জন্য কঠিন হতে পারে এবং তারা এই মার্চ থেকে বিজ্ঞানীদেরও রাজনীতিতে আসার জন্য উদ্বুদ্ধ করছেন, যাতে তাদের কথা তারা কার্যকরভাবে তুলে ধরতে পারেন।

সূত্র: বিবিসি

/এমএইচ/

সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম