চিলিতে ৭.১ মাত্রার ভূমিকম্প

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০১৭, ১১:৪৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৩:৩০
image

চিলি চিলিতে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রবিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ।

স্থানীয় সময় সোমবার বিকালে উপকূলীয় শহর ভালপ্যারাইসো থেকে ২২ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি। এর গভীরতা ছিল ৬.২ কিলোমিটার। ভূমিকম্পে ৮৫ কিলোমিটার দূরের রাজধানী সান্তিয়াগোও কেঁপে উঠে বলে ইউএসজিএস জানিয়েছে।

ভূমিকম্পের পর লোকজন বাড়ি থেকে বের হয়ে আসেন

ভূমিকম্পের পর অল্প সময়ের জন্য সুনামি সতর্কতা এলার্ম বাজলেও পরে ওই সতর্কতা বাতিল করা হয়নি। এ প্রসঙ্গে চিলির নৌবাহিনী ও প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভালপ্যারাইসোতে সুনামি সতর্কতা বাতিল করা হয়েছে। এক কর্মকর্তা জানান, ‘সেখানে আধ-ফুট উঁচু ছোট ছোট সুনামির ঢেউ লক্ষ্য করা গেছে। এতে কোনও ক্ষতির সম্ভাবনা নেই।’

ভূমিকম্প ও সুনামি সতর্কতা এলার্ম বাজার পর লোকজন বাড়ি থেকে বের হয়ে আসেন। তবে সেখানে কোনও অবকাঠামোগত ক্ষতি লক্ষ্য করা যায়নি বলে ভালপ্যারাইসোর স্থানীয় সরকার কর্তৃপক্ষ জানিয়েছে।

চিলির স্বরাষ্ট্রমন্ত্রী মারিও ফার্নান্দেজ জানিয়েছেন, ‘ভূমিকম্পে হতাহত হওয়ার বা বড় কোনও ক্ষতির খবর পাইনি আমরা। কিছু জায়গায় ভূমিধস হয়েছে। তবে তাতে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’

২০১০ সালে চিলিতে ৮.৮ মাত্রার এক ভূমিকম্প ও সুনামিতে পাঁচ শতাধিক মানুষ নিহত হন।    

/এসএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম