ভূমিকম্প নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে জাপানি মন্ত্রীর পদত্যাগ

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৭, ১৭:০০আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৭:৪১

মাশাহিরো ইমামুরা বিতর্কিত এক মন্তব্যের জেরে পদত্যাগে বাধ্য হয়েছেন জাপানের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মাশাহিরো ইমামুরা। বুধবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। ২০১১ সালে দেশটিতে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে করা তার মন্তব্য দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। মাশাহিরো ইমামুরা বলেছিলেন, সৌভাগ্যক্রমে বিপর্যয়টি টোকিওতে আঘাত না হেনে বিস্তীর্ণ গ্রামীণ এলাকায় আঘাত হেনেছে। তার এ মন্তব্যে জাপানিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শিনজো আবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হন।

ছয় বছর আগে ওই এলাকায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর এখনও সেখানকার বাসিন্দারা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। মঙ্গলবার রাতে দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগটি তোহোকুতে আঘাত হানায় ভালই হয়েছে। যদি এটি রাজধানীতে আঘাত হানতো তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যেত।’

২০১১ সালের ১১ মার্চ জাপানের উত্তরপূর্ব উপকূলে একটি বড় ধরনের ভূমিকম্প ও এর প্রভাবে বিরাট সুনামি আঘাত হানে। এতে অন্তত ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন।

পদত্যাগের পর নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন মাশাহিরো ইমামুরা। তিনি বলেন, আমার কথায় তোহোকুর বাসিন্দারা কষ্ট পেয়েছেন। আমি তাদের অনুভূতিতে আঘাত করেছি। ওই মন্তব্যের জন্য আমি দুঃখিত।

যে রাজনৈতিক সমাবেশে মাসাহিরো ওই বিতর্কিত মন্তব্য করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সেখানে উপস্থিত ছিলেন। তবে মাশাহিরোর মন্তব্যের পরপরই আবে এ মন্তব্যের জন্য ক্ষমা  চান। তিনি বলেন, মাশাহিরোর কথাগুলো দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এ ধরনের মন্তব্য একেবারেই বেমানান ও অনুপযুক্ত। প্রধানমন্ত্রী হিসেবে আমি সেখানকার মানুষের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

শিনজো আবে জানান, তিনি ফুকুশিমার বাসিন্দা ও প্রবীণ রাজনীতিবিদ মাশাইয়োশি ইয়োশিনোকে মাশাহিরোর স্থলাভিষিক্ত করবেন।

এর আগে চলতি মাসের গোড়ার দিকে মাশাহিরো বলেন, সরকার ফুকুশিমার অনেক এলাকাকে বসবাসের জন্য নিরাপদ ঘোষণা করেছে। এসব এলাকার যেসব বাসিন্দা এখনও ফিরে আসেননি, তাদের এই অবস্থার জন্য তারা নিজেরাই দায়ী। সূত্র: বিবিসি, দ্য স্টার।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম