ডেইলি কলার-এর প্রতিবেদন

ইউনূসের বিরুদ্ধে তদন্ত বন্ধে জয়কে চাপ দিয়েছিলেন হিলারির সহযোগীরা

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০১৭, ১৯:৪৬আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৯:৫৭

সজীব ওয়াজেদ জয় এ বছরের ফেব্রুয়ারি মাসেই ঢাকা ট্রিবিউন এক প্রতিবেদনে জানিয়েছিল, ইউনূসবিরোধী তদন্ত নস্যাতের চেষ্টা করেছিলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সহযোগীরা। তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে চাপ দিয়েছিলেন, তিনি যেন তদন্তকাজ থামিয়ে দেওয়ার ব্যাপারে তার মাকে রাজি করান। এজন্য দফায় দফায় তারা জয়ের আর্থিক হিসাব তদন্তের হুমকি দিয়েছেন বলে উঠে এসেছিল সেই খবরে। এবার ওয়াশিংটনভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি কলার জানালো, তাদের অনুসন্ধানেও জয়কে চাপ ও হুমকি দেওয়ার সত্যতা পাওয়া গেছে।

ডেইলি কলারের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকে নানা আর্থিক অনিয়মের ঘটনায় ২০১২ সালের গোড়ার দিকে তদন্ত শুরু করে বাংলাদেশ সরকারের একটি কমিশন। সে সময়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ড. ইউনূস। ওই তদন্ত বন্ধ করার উদ্দেশ্যেই মার্কিন পররাষ্ট্র দফতর থেকে জয়ের ওপর চাপ দেওয়া হয়।

২০১০ থেকে ২০১২ সালের মাঝামাঝি সময় পর্যন্ত তারা জয়ের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। উদ্দেশ্য ছিল তিনি যেন ড. ইউনূসের বিরুদ্ধে তদন্ত বন্ধে তার মা শেখ হাসিনাকে রাজি করান। শেষ পর্যন্ত ২০১৩ সালের গোড়ার দিকে ওই তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়।

সজীব ওয়াজেদ জয় সে সময় বলেছিলেন, ১৭ বছর ধরে বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকালে কখনও তার কোনও সমস্যা হয়নি। তবে ড. ইউনূসের ব্যাপারে তদন্তের ঘটনায় মার্কিন কর্মকর্তারা তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে তদন্ত শুরুর হুমকি দেন। ‘তারা দফায় দফায় আমাকে বলেছেন, ইউনূসের অনেক প্রভাবশালী বন্ধু আছে। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ক্লিনটনের সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও গোপন কোনও ব্যাপার নয়।’ বলেছিলেন সজীব ওয়াজেদ জয়।

/এমপি/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম