হিজবুল্লাহ’র সামরিক ঘাঁটিতে ইসরায়েলি হামলার নিন্দা রাশিয়ার

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০১৭, ২১:২০আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ২১:৩০

হিজবুল্লাহ’র সামরিক ঘাঁটিতে ইসরায়েলি হামলার নিন্দা রাশিয়ার সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে হিজবুল্লাহ’র সামরিক ঘাঁটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার সকালে হামলা চালানো ওই ঘাঁটিতে ইরান থেকে পাঠানো অস্ত্রসম্ভার মজুত করে রেখেছিল হিজবুল্লাহ। হামলার নিন্দা জানিয়ে এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করে এমন যে কোনও পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো।

রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।

শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সিরীয় ভূখণ্ডেও তৎপরতা রয়েছে সংগঠনটির।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসএনএনএ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে একটি সামরিক অবস্থানের ওপর কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অধিকৃত এলাকা থেকে এ হামলা চালানো হয়েছে।

ভিডিও ফুটেছে দেখা গেছে, বিমানবন্দর চত্বরে অবস্থিত জ্বালানি তেলের কয়েকটি ট্যাংক এবং একটি গোলাবারুদের গুদামে আগুন জ্বলছে।

মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিস্ফোরণের শব্দ এতোই ভয়াবহ ছিল যে দামেস্কের কেন্দ্রস্থল থেকেও এর আওয়াজ শোনা গেছে।

হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আল মানার টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলি হামলায় বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। সূত্র: রয়টার্স, টিআরটি ওয়ার্ল্ড।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম