উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: টিলারসন

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৭, ২২:০০আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ২২:৩৩

রেক্স টিলারসন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, প্রতিবেশী দেশগুলোর ওপর উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার হুমকি একেবারেই বাস্তব। আমাদের জন্য এই অবস্থা থেকে উত্তরণের সময় এসেছে। তবে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে দেশটির সঙ্গে আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অন্য দেশগুলোর প্রতি উত্তর কোরিয়াকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়ার আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিদ্যমান সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করাই হবে যথাযথ পদক্ষেপ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া বা জাপানে উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার হুমকি বাস্তবসম্মত। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলার সক্ষমতা অর্জনের আগে এ দুই দেশে তাদের হামলা চালানো হয়তো পিয়ংইয়ং-এর জন্য সময়ের ব্যাপার মাত্র।

এর আগে ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তর কোরিয়া ইস্যুতে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা অবশ্যই উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সমাধান চাই। আমি মনে করি তিনি (কিম জং উন) যৌক্তিক হবেন। আর এখানে উত্তর কোরিয়ার সঙ্গে হতে যাওয়া এক বিশাল সংঘাত এড়ানোর পথ অবশ্যই আছে।’

হোয়াইট হাউসের ওভাল অফিসে দেওয়া ওই সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্পর্কে ট্রাম্প বলেন, ‘মাত্র ২৭ বছর বয়সে বাবার মৃত্যুর পর শাসন ক্ষমতায় আসেন তিনি। এ অল্প বয়সে অনেক কিছুই করা সহজ নয়। তবে আমি তাকে কৃতিত্ব দিচ্ছি না।’

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তিনি খুবই ভালো মানুষ। আর আমি তার সম্পর্কে বেশ ‘ভালোই জানি। তিনি চীনকে ভালোবাসেন, চীনের মানুষকে ভালোবাসেন।’

চীনা প্রেসিডেন্টের উত্তর কোরিয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি জানি, তিনি তার সামর্থ্যের শেষবিন্দু দিয়ে এ বিষয়ে কিছু না কিছু করার চেষ্টা করবেন। চীনা প্রেসিডেন্ট কোনও সংঘাত দেখতে চান না।’

এদিকে বিদ্যমান উত্তেজনার মধ্যেও উত্তর কোরিয়া নিজ অবস্থানে অনড় রয়েছে। ‘মার্কিন আগ্রাসন’ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সোক চল ওন বার্তা সংস্থা সিএনএন’কে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র আগ্রাসী তৎপরতা বন্ধ না করলে আমরাও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করবো না।’ সূত্র: বিবিসি, সিএনএন।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম