উনের সঙ্গে দেখা করতে আগ্রহী ট্রাম্প!

বিদেশ ডেস্ক
০২ মে ২০১৭, ০৮:৪২আপডেট : ০২ মে ২০১৭, ০৮:৪২
image

উন-ট্রাম্প কোরিয়া উপদ্বীপে যখন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে কার্যত যুদ্ধাবস্থা চলছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ করতে পারলে তিনি গর্ববোধ করবেন। সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘যদি তার (উন) সঙ্গে সাক্ষাৎ করাটা উপযুক্ত হয়, তাহলে নিঃসন্দেহে আমি তা করব। আর সেটা হবে আমার জন্য গর্বের বিষয়।’

পরে ট্রাম্পের বক্তব্য ব্যাখ্যা দিয়ে হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পাইসার বলেন, দুই নেতার সাক্ষাতের পুর্বে উত্তর কোরিয়াকে অবশ্যই কতগুলো শর্ত পালন করতে হবে। তিনি আরও জানান, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির সমাপ্তি দেখতে চায় যুক্তরাষ্ট্র।   

এর একদিন আগে রবিবার উনকে ‘অত্যন্ত বুদ্ধিদীপ্ত মানুষ’ উল্লেখ করে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএসবি-এর ‘ফেস দ্য ন্যাশন’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘মানুষ প্রশ্ন করে তিনি কি মানসিকভাবে সুস্থ? আমার এ ব্যাপারে মোটেই ধারণা নেই। তবে মাত্র ২৬ বা ২৭ বছর বয়সে তিনি বাবাকে হারিয়েছেন। এ অবস্থায় স্বাভাবিকভাবেই কিছু কঠিন মানুষকে মোকাবিলা করে, বিশেষ করে জেনারেলদের সঙ্গে লড়াই করে তাকে নেতা হতে হয়েছে।’

উন সম্পর্কে ট্রাম্প আরও বলেন, ‘তিনি অতি অল্প বয়সে ক্ষমতা হাতে পেয়েছেন। আমি নিশ্চিত যে, বহু মানুষ তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চেয়েছে। হয়তো তার ফুফা তার কাছ থেকে ক্ষমতা নিতে চেয়েছিল। কিন্তু তিনি তা হতে দেননি। কাজেই বোঝাই যায়, তিনি অত্যন্ত স্মার্ট।’

উল্লেখ্য, দু’বছর আগে উনকে সরিয়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করার অভিযোগে তার ফুফার মৃত্যুদণ্ড কার্যকর করে পিয়ংইয়ং। সম্প্রতি উনের সৎ ভাইয়ের মৃত্যুর জন্যও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এদিকে, শনিবার ভোরে পিয়ংইয়ংয়ের উত্তর দিকের দক্ষিণ পিয়ংগান এলাকার একটি ঘাঁটি থেকে একটি মধ্যপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর চিফ অব স্টাফ জানিয়েছে।

মার্কিন বিমানবাহী রণতরী ভিনসন স্ট্রাইক গ্রুপকে কোরিয়া উপদ্বীপে পাঠানোর ঘোষণার পর শুরু হওয়া যুদ্ধাবস্থার মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি করেছে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সাবমেরিনের উপস্থিতি। পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী ইউএসএস মিশিগান গত মঙ্গলবার সকালে দক্ষিণ কোরিয়ায় পৌঁছায়। সাবমেরিনটির কার্ল ভিনসন রণতরীর সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বলে মার্কিন নৌবাহিনী জানিয়েছে।

পিয়ংইয়ং কোরিয়া উপদ্বীপে যে কোনও সামরিক মহড়াকে আগ্রাসন বলে মনে করে। তারা এর প্রতিক্রিয়ায় হুমকি দিয়েছে, ‘মার্কিন আগ্রাসন রুখতে প্রয়োজনে রণতরী ডুবিয়ে দেওয়া হবে।’    

/এসএ/ 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম