ইসরায়েলি সেটেলারের গাড়ির ধাক্কায় ফিলিস্তিনি শিশু আহত

বিদেশ ডেস্ক
০৪ মে ২০১৭, ১৯:২৪আপডেট : ০৪ মে ২০১৭, ১৯:২৭

৮ বছর বয়সী ফিলিস্তিনি শিশু ইউসুফ শাহাত ইসরায়েলের দখলীকৃত পশ্চিমতীরে এক সেটেলারের গাড়ির ধাক্কায় ৮ বছর বয়সী ফিলিস্তিনি শিশু আহত হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর বলছে, ইউসুফ শাহাত নামে ওই শিশুকে হেবরন শহরের আল আহলি হাসপাতালে নেওয়া হয়েছে। শিশুটি গুরুতর আঘাত পেয়েছেন।

বিভিন্ন মানবাধিকার সংস্থার অভিযোগ, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বাস করছে ৫ থেকে ৬ লাখ ইসরায়েলি। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনারা সেখানে সহিংস আক্রমণ চালায়। জাতিসংঘের মতে, ২০১৬ সালে এই দুই এলাকা দখলের পর এখন পর্যন্ত ১০৭ জন ফিলিস্তিনি আক্রমণের শিকার হয়েছেন। মিডল ইস্ট মনিটরের খবর থেকে ইসরায়েলি হামলার সবশেষ হামলা সম্পর্কে জানা যায়, ওই সময়ে স্কুলের সামনে দাড়িয়ে ছিল ইউসুফ।‍ গাড়ির ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায় সে।

১৯৬৭ সালের পর পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারিত্ব আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। ইসরায়েলি অধিকার সংগঠন বি’সেলেম জানায়, পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরের ইহুদি বসতিতে প্রায় ৫০ লাখ ইসরায়েলি নাগরিক বাস করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তত্ত্বাবধানে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত সময়ে বসতির সংখ্যা ২৩ শতাংশ বাড়ানো হয়েছে।

ফিলিস্তিনিরা চায় পশ্চিমতীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। তবে পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। তবে ইসরায়েল তা মানতে চায় না।

১৯৯০ এর দশকের শুরু থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনা হয়েছে। তবে এতে কোনও ফলাফল আসেনি। ফিলিস্তিনি পরিসংখ্যান অধিদফতরের মতে, ১৯৬৭ সালের পর থেকে ইসরায়েলের কারাগারে চিকিৎসার অভাবে এখন পর্যন্ত অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
/এমএইচ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম