রুশ সংযোগ আড়াল করতেই কোমিকে বরখাস্ত করলেন ট্রাম্প?

মাহাদী হাসান
১০ মে ২০১৭, ১৬:১০আপডেট : ১০ মে ২০১৭, ১৬:২৪
image

5472

এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করার পেছনে তার নেতৃত্ব দেওয়ার অক্ষমতাকে কারণ হিসেবে হাজির করেছে ট্রাম্প প্রশাসন। তবে কোমির অপসারণের নেপথ্যে ট্রাম্পের রুশ সংযোগ আড়ালের প্রচেষ্টা থাকতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ।

কোনও কোনও ডেমোক্র্যাট নেতা বলছেন, কোমির বরখাস্ত হওয়ার নেপথ্যে ট্রাম্পের কেলেঙ্কারি আড়ালের প্রচেষ্টা রয়েছে। ট্রাম্পের রুশ সংযোগের দিকে ইঙ্গিত করে তারা এই ঘটনাকে ‘ওয়াটারগেট কেলেঙ্কারি’র সঙ্গে তুলনা করেছেন।  যে বিশেষ তদন্তকারী ‘ওয়াটারগেট কেলেঙ্কারি’ তদন্ত করছিলেন, একরাতের সিদ্ধান্তে তাকে বরখাস্ত করেন নিক্সন। কোমির অপসারণকে   ‘স্যাটারডে নাইট ম্যাসাকার’ নামে পরিচিত  এই ঘটনার সঙ্গে তুলনা করেন তারা।

অনেক প্রভাবশালী রিপাবলিকান ও ট্রাম্প সমর্থকও একইভাবে ট্রাম্পের সিদ্ধান্তে রুশ সংযোগ আড়ালের প্রচেষ্টা দেখতে পাচ্ছেন। মিশিগানের রিপাবলিকান কংগ্রেসম্যান জাস্টিন আমাশ জানিয়েছেন, কোমি বরখাস্ত হওয়ার পর তিনি ট্রাম্পের রুশ সংযোগের ব্যাপারে স্বাধীন তদন্ত কমিশন গঠনের পক্ষে। এ সংক্রান্ত আইনি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার ট্রাম্পের বিরুদ্ধের রুশ সংযোগের অভিযোগ নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, ‘এখন জনগণের বিশ্বাস ফিরিয়ে আনতে একটাই পথ আছে, আর তা হলো নির্বাচনে রাশিয়ার ভূমিকা তদন্তে স্বাধীন তদন্ত শুরু করা।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর একটি রিপোর্ট থেকে জানা যায়, রুশ সংযোগ নিয়ে সংশ্লিষ্টদের তলব করতে শুরু করেছে এফবিআই। তদন্তকাজ নতুন ধাপে পৌছে গেছে বলেও জানিয়েছে সিএনএন। ঠিক এই সময়েই কোমিকে অপসারণ করা হলো।

কোমির বরখাস্তের ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেননি ট্রাম্প।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি, সিএনএন।

/এমএইচ/এসএ/

সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম