মেক্সিকোতে নিখোঁজদের উদ্ধারে তৎপর নারী ব্যবসায়ী খুন

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৭, ১৪:২৭আপডেট : ১২ মে ২০১৭, ১৪:৩১
image

মিরিয়াম রদ্রিগেজ মার্টিনেজ ৬০০ পরিবারের নিখোঁজ থাকা মানুষদের অনুসন্ধানে নেতৃত্ব দেওয়া মেক্সিকোর এক নারী ব্যবসায়ী তার নিজ বাড়িতে খুন হয়েছেন। বুধবার তামাউলিপাস রাজ্যের সান ফার্নান্দো শহরে মিরিয়াম রদ্রিগেজ মার্টিনেজকে হত্যা করা হয়। সম্প্রতি মেয়ের অপহরণ ও হত্যার তদন্ত সফলতার সঙ্গে সম্পন্ন করেছিলেন মিরিয়াম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে দেশটির মানবাধিকার কমিশন।

উল্লেখ্য, মানুষের নিখোঁজ হয়ে যাওয়া মেক্সিকোতে এক সাধারণ প্রবণতা হয়ে দাঁড়ায় ২০০৬ সালে সাবেক প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডারন ক্ষমতায় আসার পর। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ২০০৬ সাল থেকে ২০১২ সালের মধ্যেই ২৫ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হন। নিখোঁজ হওয়া ব্যক্তিদের খোঁজে সরকারের পর্যাপ্ত সহযোগিতার অভাবে ২০১৪ সাল থেকে মেক্সিকো জুড়ে বহু গ্রুপ গড়ে ওঠে। ফরেনসিক অধ্যায়নের মাধ্যমে গোপন কবরস্থান ও হাড় শনাক্ত করার ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় গ্রুপের সদস্যদের। মেক্সিকোতে এখন এমন ১৩টি গ্রুপ রয়েছে। জিটা নামের এমনই এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছিলেন  ব্যবসায়ী মিরিয়াম। 

নিখোঁজদের ছবি হাতে আপনজনের প্রতিবাদ

২০১২ সালে মিরিয়ামের মেয়েকে স্থানীয় মাদক ব্যবসায়ীরা অপহরণ করে। পরে তার মরদেহ এক গোপন কবরস্থানে পাওয়া যায়। তখন থেকেই তিনি স্থানীয়দের একত্রিত করে নিখোঁজদের অনুসন্ধান শুরু করেন। পরে  জিটার মাধ্যমে মিরিয়াম তার মেয়ের হত্যাকারীদের শনাক্ত করে সেনাবাহিনীর সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হন।

মিরিয়ামের এক সহকর্মী জানিয়েছেন, গত মার্চে ওই হত্যাকারীদের একজন কারাগার থেকে পালিয়ে যায়। এরপর থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল। মিরিয়াম পুলিশি নিরাপত্তা চাওয়ার পরেও পুলিশ কর্তৃপক্ষ তা দিতে রাজি হয়নি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে মেক্সিকোর মানবাধিকার কমিশন এ হত্যার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।

ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) মঙ্গলবার জানিয়েছে, মেক্সিকোতে ২০১৬ সালে বন্দুকযুদ্ধে প্রায় ২৩ হাজার মানুষ নিহত হয়েছেন।

/এসএ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম