‘মার্কিন সংবাদপত্র পড়া বিপজ্জনক’

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৭, ১৭:৫০আপডেট : ১৬ মে ২০১৭, ১৭:৫৪
image

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভা মার্কিন সংবাদমাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রুশ সংযোগের ‘প্রমাণ’ প্রকাশের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্রকে ‘বিপজ্জনক’ উল্লেখ করে, তা না পড়ার উপদেশ দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে দাবি করছে, রাশিয়ার কাছে সন্ত্রাসবাদ ইস্যুতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য ফাঁস করেছেন ট্রাম্প। তবে ট্রাম্প প্রশাসন ওয়াশিংটন পোস্টের দাবিকে বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে।

ওয়াশিংটন পোস্টের ওই দাবির প্রতিক্রিয়ায় মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভা বলেছেন, তিনি ওই প্রতিবেদন সম্পর্কে বহু বার্তা পেয়েছেন। যে প্রতিবেদনটি হোয়াইট হাউস খারিজ করেছে।

মারিয়া তার ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আপনারা কি এখনও মার্কিন সংবাদপত্র পড়ছেন? আপনাদের তা পড়া উচিত নয়। আপনারা ওই সংবাদপত্র অন্য কোনও কাজে ব্যবহার করতে পারেন, তবে তা পড়া উচিত নয়। শেষ পর্যন্ত তা শুধু ক্ষতিকরই নয়, বরং বিপজ্জনক।’

৯ মে (মঙ্গলবার) হিলারি ক্লিনটনের ইমেইল ফাঁসের তদন্ত প্রভাবিত করার অভিযোগ তুলে এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।  এর একদিন পরই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াককে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান তিনি। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের দাবি, ওভাল অফিসে করা ওই বৈঠকেই ট্রাম্প গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য পাচার করেন।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম