যুক্তরাষ্ট্র সফরে এরদোয়ান

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৭, ২২:২৬আপডেট : ১৬ মে ২০১৭, ২৩:২৯

বিমানবন্দরে সস্ত্রীক রজব তাইয়্যেব এরদোয়ান সস্ত্রীক যুক্তরাষ্ট্র সফরে রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তার এ সফর। ১৬ মে ২০১৭ মঙ্গলবার ওয়াশিংটনে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান শতাধিক তুর্কি নাগরিক। এ সময় এরদোয়ানের পক্ষে স্লোগান দেন।

এরদোয়ানকে স্বাগত জানাতে জড়ো হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন তার্কিশ-আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটির কো-চেয়ার গুনাই অভুন। তিনি বলেন, আমরা দলমত নির্বিশেষে এখানে একত্রিত হয়েছি। আমরা বিভাজনকে অতিক্রম করেছি।

এরদোয়ানের এ সফরের সপ্তাহখানেক আগেই সিরিয়ায় কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজি-কে মার্কিন অস্ত্র সরবরাহের অনুমোদন দেন ট্রাম্প। এ গোষ্ঠীকেকে সন্ত্রাসী সংগঠন ও তুরস্কের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে আঙ্কারা। ফলে  মঙ্গলবার এরদোয়ান-ট্রাম্প শীর্ষ বৈঠকে বিষয়টি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি নেতা ফেতুল্লাহ গুলেন-কে তুরস্কে ফেরত পাঠানোর ব্যাপারেও ট্রাম্পের সঙ্গে কথা বলবেন এরদোয়ান। ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ঘটনায় ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছে আঙ্কারা। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম