ট্রাম্প-এরদোয়ান বৈঠক, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ঐকমত্য

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৭, ২৩:৫৫আপডেট : ১৭ মে ২০১৭, ০৮:৪১
image

রজব তাইয়্যেব এরদোয়ান এবং ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ১৬ মে ২০১৭ মঙ্গলবার ওয়াশিংটনে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান শতাধিক তুর্কি নাগরিক। তারা এরদোয়ানের পক্ষে স্লোগান দেন। পরে হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন দুই নেতা। এসময় জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে নিজ নিজ দেশের জোরালো অবস্থানের কথা জানান দুই নেতা।

ট্রাম্প প্রশাসনের মেয়াদে যুক্তরাষ্ট্রে এরদোয়ানের এটাই প্রথম রাষ্ট্রীয় সফর। মঙ্গলবার ট্রাম্প-এরদোয়ান বৈঠকে আলোচনায় সবচেয়ে বেশি প্রাধান্য পায় দু’টি ইস্যু। প্রথম ইস্যুটি হলো- সিরিয়ায় কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজি-কে মার্কিন অস্ত্র সরবরাহে ট্রাম্পের অনুমোদন। আর দ্বিতীয়টি ইস্যুটি হলো- যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি ভিন্নমতাবলম্বী নেতা ফেতুল্লাহ গুলেনকে তুরস্কে ফেরত পাঠানো।

ওয়াশিংটনে এরদোয়ানকে স্বাগত জানাতে জড়ো হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন তার্কিশ-আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটির কো-চেয়ার গুনাই অভুন। তিনি বলেন, আমরা দলমত নির্বিশেষে এখানে একত্রিত হয়েছি। আমরা বিভাজনকে অতিক্রম করেছি।

এরদোয়ানের এ সফরের সপ্তাহখানেক আগেই সিরিয়ায় কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজি-কে মার্কিন অস্ত্র সরবরাহের অনুমোদন দেন ট্রাম্প। এ গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন ও তুরস্কের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে আঙ্কারা। এছাড়া, ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ঘটনায় ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছে আঙ্কারা। ফলে ট্রাম্পের সঙ্গে আলোচনায় এ দুই বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন এরদোয়ান। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক