সাংবাদিক হত্যার প্রতিবাদে উত্তাল মেক্সিকো

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৭, ১৩:৩২আপডেট : ১৭ মে ২০১৭, ১৩:৫৮
image

মেক্সিকোতে সাংবাদিকদের প্রতিবাদ মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য সিনালোয়াতে হাভিয়ার ভালদেজ নামের এক আন্তর্জাতিক সম্মাননা পাওয়া সাংবাদিককে হত্যার পর প্রতিবাদে উত্তাল হয়েছে মেক্সিকো। দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে দেশের সাংবাদিক সম্প্রদায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

মঙ্গলবার কুলিকান শহরে হাভিয়ারের গাড়ি লক্ষ্য করে অজ্ঞাতনামা বন্দুকধারীরা গুলি ছুড়লে প্রাণ হারান ভালদেজ। তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে চলতি বছর মেক্সিকোতে খুন হওয়া সাংবাদিকের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।

হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন মেক্সিকোর সাংবাদিকরা। রাজধানী মেক্সিকো সিটির প্রতীকী স্বাধীনতা ভাস্কর্যের রাস্তায় তারা ভালদেজ-এর বহুল ব্যবহৃত উক্তি লিখে রাখে। ভালদেজ বলতেন, ‘তারা আমাদের হত্যা করছে, নীরবতা ভাঙতে হবে’। বিভিন্ন সংবাদমাধ্যমের অফিসের প্রজেক্টরে ভেসে বেড়াতে থাকে ভালদেজ-এর বিশাল আকারের এক ছবি। 

এক সাংবাদিক লবি গ্রুপের প্রধান জুডিথ কেলডারন গোমেজ বিবিসিকে জানিয়েছেন, মাত্র ০.০৩ শতাংশ ক্ষেত্রে সাংবাদিক হত্যার ঘটনাকে বিচারের আওতায় নেওয়া হয়। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এমন নজির হাজির করুন যে আপনারা সত্যিই দেশে সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে চান’ ।  

নিহত সাংবাদিক ভালদেজের বয়স ৫০ বছর। মাদক চোরাচালান নিয়ে প্রতিবেদন তৈরি করে ২০১১ সালে সিপিজের ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। গত বছর নিজের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় হাভিয়ার বলেছিলেন, ‘সাংবাদিক হওয়ার মানে হলো ব্ল্যাকলিস্টে নাম ওঠা। বুলেট প্রুফ পোশাক কিংবা দেহরক্ষী যাই থাকুক না কেন সন্ত্রাসীরা হত্যার দিনটিকে ঠিকই বেছে নিতে পারে।

প্রায় তিন দশকের ক্যারিয়ার জীবনে মেক্সিকোর মাদক চোরাচালান ও পরিকল্পিত অপরাধ নিয়ে ব্যাপক কাজ করেছেন ভালদেজ ।  

/বিএ/

সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম