অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীর গুলিতে ফিলিস্তিনি নিহত

বিদেশ ডেস্ক
১৮ মে ২০১৭, ১৯:৪৬আপডেট : ১৮ মে ২০১৭, ১৯:৪৯

অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীর গুলিতে ফিলিস্তিনি নিহত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী এক ইহুদির গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১৮ মে বৃহস্পতিবার নিহত হওয়া ২৩ বছরের ওই ব্যক্তির নাম মৌতাজ বানি শামসাহ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তার নিহতের খবর নিশ্চিত করা হয়েছে।

২০১৭ সালের ১৭ এপ্রিল থেকে গণঅনশন শুরু করেছেন ইসরায়েলের কারাগারে থাকা এক হাজার ৫০০ ফিলিস্তিনি রাজবন্দি। কারাগারে মৌলিক অধিকার আদায় এবং বিদ্যমান মানবেতর পরিস্থিতি উন্নয়নের দাবিতে তারা এই অনশন শুরু করেন। অনশনরত বন্দিদের সমর্থনে বৃহস্পতিবার পশ্চিম তীরের নাবলুসে এক বিক্ষোভে অংশ নেন একদল ফিলিস্তিনি বিক্ষোভকারী। এ সময় বিক্ষোভকারীদের প্রতি গুলি ছোড়ে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। গুলিতে ফিলিস্তিনি নিহত হন মৌতাজ বানি শামসাহ।

বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে এক ফিলিস্তিনি সাংবাদিকও আহত হন। বসতি স্থাপনকারীদের ছোড়া গুলি তার গিয়ে বাহুতে লাগে। আহত সংবাদমকর্মীর নাম মাজদি ইশতিয়া। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি’র একজন ফটোগ্রাফার।

এর আগে গত ১২ মে পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে আরেক ফিলিস্তিনি তরুণ নিহত হন। সাবা নিদেল ওবায়েদ নামের ওই তরুণের বয়স ২০ বছর। ইসরায়েলের কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দিদের মুক্তির দাবিতে এক বিক্ষোভের ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে তিনি নিহত হন। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক