নিউ ইয়র্কে পথচারীদের ওপর গাড়িচাপা, নিহত ১

বিদেশ ডেস্ক
১৮ মে ২০১৭, ২২:৫৭আপডেট : ১৯ মে ২০১৭, ১০:০০
image

নিউ ইয়র্কে পথচারীদের ওপর গাড়িচাপা, নিহত ১ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্যস্ততম টাইমস স্কয়ারে পথচারীদের ওপর দ্রুতগতির একটি গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত একজন। আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। হতাহতের খবর নিশ্চিত করেছে পুলিশ।

পথচারীদের ওপর উঠিয়ে দেওয়া গাড়িটির চালককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি কোনও সন্ত্রাসী হামলা নয়। দুর্ঘটনা হিসেবেই এর তদন্তকাজ পরিচালনা করা হবে।

টেলিভিশনের ফুটেজে দেখা যায়, ২৬ বছরের টি-শার্ট পরা এক ব্যক্তিকে পুলিশ কারে উঠিয়ে নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিই গাড়িটির চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় গাড়িটি ফুটপাতে উঠে পথচারীদের ধাক্কা দেয়। এ পরিস্থিতিতে সবাই দৌড়ে জীবন বাঁচানোর চেষ্টা করেন।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তিনি একজনকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় চালক মাতাল অবস্থায় ছিল। ইতোপূর্বেও তাকে মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার করা হয়েছিল।

নিউ ইয়র্কের এই ব্যস্ততম টাইমস স্কয়ারে প্রতিনিয়ত ভিড় করেন বিভিন্ন দেশের পর্যটকরা। এছাড়া বাণিজ্যিক কারণে বিশ্বজুড়ে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। ফলে প্রতিদিন লাখো মানুষ এ রাস্তায় চলাচল করেন। সূত্র: রয়টার্স, সিবিএস, সিএনএন।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম