দূতাবাসে বিক্ষোভকারীদের মারধর, তুর্কি রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রের তলব

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৭, ১২:৩৯আপডেট : ১৯ মে ২০১৭, ১২:৪২
image

বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় তুর্কি নিরাপত্তাকর্মীরা ওয়াশিংটনে অবস্থিত দূতাবাসের সামনে মঙ্গলবার তুর্কি নিরাপত্তাকর্মীরা বিক্ষোভকারীদের মারধর করে। এ ঘটনায় মার্কিন কর্তৃপক্ষ তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানান, বুধবার তুর্কি রাষ্ট্রদূত সেরদার কিলিচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা টম শ্যাননের সঙ্গে সাক্ষাৎ করেন।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে বহু নির্বাসিত তুর্কি দূতাবাসের সামনে বিক্ষোভ করেন।

ওয়াশিংটনের পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দূতাবাসের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে তুর্কি নিরাপত্তাকর্মীরা ‘নৃশংস’ হামলা চালায়। এতে অন্তত ১১ জন আহত হন।

এরদোয়ান-ট্রাম্প

ভিডিও ফুটেজে নিরাপত্তাকর্মীরা পুলিশকে এড়িয়ে বিক্ষোভকারীদের ঘুষি ও কিল দিতে দেখা যায়। তবে তুর্কি কর্মকর্তাদের দাবি, তারা আত্মরক্ষার জন্যই হামলা চালিয়েছেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু অভিযোগ করেন, মার্কিন কূটনীতিক ব্রেট ম্যাকগুর্ক কুর্দি যোদ্ধাদের সমর্থন জানিয়েছেন। আর তাকে ফেরত পাঠানো উচিত বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার এর প্রতিক্রিয়ায় ম্যাকগুর্ক বলেন, আন্তর্জাতিক জোট আইএস-বিরোধী লড়াইয়ে কুর্দি যোদ্ধাদের সমর্থন জানাবে।

তুর্কি দূতাবাসে সংঘাতের পর জ্যেষ্ঠ রিপাবলিকান সিনেটর দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি তুলেছিলেন। ডেমোক্র্যাটিক সিনেটর ক্লারি ম্যাককাসকিলও রাষ্ট্রদূত বহিষ্কারের দাবি তুলেন।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম