লিবিয়ার বিমানঘাঁটিতে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪০

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৭, ১৩:১৫আপডেট : ২০ মে ২০১৭, ১৩:২৩
image

নিহতদের বেশিরভাগই এলএনএ সদস্য লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মিসতারা শহরের ব্রাক এল-শাতি বিমানঘাঁটিতে বিদ্রোহীদের সঙ্গে জাতিসংঘ সমর্থিত সরকারের মিলিশিয়াদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অনেক বেসামরিক নাগরিক রয়েছেন। এর আগে সংবাদমাধ্যমে অন্তত ৬০ জন নিহতের কথা বলা হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে মিলিশিয়ারা ব্রাক এল-শাতি বিমানঘাঁটির দখল নেওয়ার জন্য হামলা চালায়। হামলার সময় এ ঘাঁটিটি জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) নিয়ন্ত্রণে ছিল। গত ডিসেম্বর থেকেই ওই বিমানঘাঁটি এলএনএ-র নিয়ন্ত্রণে।  

এলএনএ-র এক মুখপাত্র জানিয়েছেন, সব বিরোধী শক্তিকে দমন করা হয়েছে। তিনি আরও বলেন, ‘হামলার সময় যোদ্ধারা প্যারেড শেষে ফিরছিলেন। তারা নিরস্ত্র ছিলেন। তাই প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি।’

ওই মুখপাত্র আরও জানান, হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই এলএনএ যোদ্ধা।

এলএনএ একটি সশস্ত্র বিদ্রোহী সংগঠন। এটি লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারকে সমর্থন দেয়নি। তবে চলতি মাসের প্রথমদিকে এলএনএ-র নেতা হাফতার প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজের সঙ্গে বৈঠক করার পর মনে করা হচ্ছিল সংঘর্ষ ও সহিংসতার মাত্রা কমে আসবে।  

আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজের দফতর হামলার অনুমতি দেয়নি বলে জানিয়েছে। এ ঘটনায় একটি তদন্ত গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে প্রধানমন্ত্রী বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

/এসএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম