সৌদি নাগরিকত্ব পেলেন ড. জাকির নায়েক

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৭, ১৭:৩৬আপডেট : ২০ মে ২০১৭, ১৭:৪২

ড. জাকির নায়েক সৌদি নাগরিকত্ব পেয়েছেন পিস টিভির প্রতিষ্ঠাতা ভারতীয় নাগরিক ড. জাকির নায়েক (৫১)। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

ভারতে মানি লন্ডারিং এবং সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত হওয়ার পর সৌদি নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন ড. জাকির নায়েক। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ সে আবেদন মঞ্জুর করায় এখন আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের গ্রেফতার এড়াতে সক্ষম হবেন এ ধর্মপ্রচারক।

এর আগে গত এপ্রিলে ড. জাকির নায়েকের বিরুদ্ধে দ্বিতীয় দফায় গ্রেফতারি পরোয়ানা জারি করে ভারতের আদালত। এ সময় তাকে ফেরাতে তৎপরতা শুরুর কথাও জানায় ভারতীয় কর্তৃপক্ষ। তখন ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, বিচারিক কার্যক্রমে সহায়তার জন্য জাকির নায়েককে দেশে ফেরাতে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করা হবে।

২০১৬ সালের ডিসেম্বরে জাকির নায়েকের বিরুদ্ধে বেআইনি কার্যক্রম (প্রতিরোধ) আইনের আওতায় একটি ফৌজদারি মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে একই বছরের ১৫ নভেম্বর তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ)-কে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে ভারত সরকার।

গত নভেম্বরে সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, জাকির নায়েক যদি ভারতে না আসেন তাহলে এনআইএ তার বিরুদ্ধে জামিন অযোগ্য নোটিশ জারি করবে। ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারির মাধ্যমে জাকির নায়েককে ভারতে ফিরিয়ে আনতে সৌদি সরকারের ওপর চাপ প্রয়োগ করতে চাইছিল দিল্লি। কিন্তু এখন তিনি সৌদি নাগরিকত্ব পাওয়ায় সে চেষ্টা ভেস্তে গেলো।

সৌদি নাগরিকত্ব পাওয়ার আগেই অবশ্য মালয়েশিয়া সরকার তাকে দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি দেয়। পাঁচ বছর আগে তিনি এ অনুমতি পান।

উল্লেখ্য, গুলশান হামলাকারীদের মধ্যে অন্তত দুইজন জাকির নায়েককে অনুসরণ করত বলে অভিযোগ ওঠার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়। নিহত জঙ্গিদের দুজন-রোহান ইমতিয়াজ এবং নিবরাস ইসলাম জাকির নায়েককে অনুসরণ করত বলে অভিযোগ রয়েছে। রোহান গত বছর জাকির নায়েকের পিস টিভির একটি পোস্ট তার ফেসবুকে শেয়ার করেছিল।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম