হত্যার পর নারী-শিশুসহ ১৯ সিরীয়কে পোড়ালো আইএস

বিদেশ ডেস্ক
২১ মে ২০১৭, ১৫:২৯আপডেট : ২১ মে ২০১৭, ১৫:৩৬
image

আইএস জঙ্গিদের একাংশ (ফাইল ফটো) মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ার দেইর ইজ্জর প্রদেশের এক গ্রামে নারী-শিশুসহ ১৯ জনকে গুলি করে হত্যার পর মরদেহে আগুন লাগিয়ে দিয়েছে।
শনিবার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম মিডলইস্ট আই।
উল্লেখ্য, দেইর ইজ্জর প্রদেশটি আইএসের কথিত রাজধানী রাক্কার নিকটবর্তী। দু’বছর ধরে আইএসের দখলে থাকার পর চলতি বছরে এসডিএফ জাজরাত আল-বৌশামসকে জঙ্গিমুক্ত করে।
সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, ‘শুক্রবার আইএস জঙ্গিরা জাজরাত আল-বৌশামস গ্রামে প্রবেশ করে এবং সেখানে দুই নারী ও দু’টি শিশুসহ ১৯ বেসামরিক নাগরিককে মাথায় গুলি করে হত্যা করে। এরপর মরদেহগুলোতে আগুন ধরিয়ে দেয় তারা।’
রামি আরও জানান, নিহতদের কয়েকজনকে রাস্তায় দড়ি বেঁধে গুলি করা হয়। আবার কয়েকজনকে বাড়িতেই হত্যা করা হয়। ওই গ্রাম থেকে চলে যাওয়ার সময় জঙ্গিরা যুক্তরাষ্ট্র সমর্থিত আইএস-বিরোধী কুর্দি-আরবদের জোট সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর তিন সদস্যদের অপহরণ করে নিয়ে যায়।
/এসএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম