এক সপ্তাহে এভারেস্টে ৩ পর্বতারোহী নিহত, নিখোঁজ ১

বিদেশ ডেস্ক
২২ মে ২০১৭, ১৪:৩২আপডেট : ২২ মে ২০১৭, ১৪:৩৩

এভারেস্ট এভারেস্টে সপ্তাহান্তে তিন পর্বতারোহী মারা গেছে। নিখোঁজ রয়েছেন একজন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। এদিকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। উদ্ধারকাজে নিয়োজিতরা বার্তা সংস্থা এএফপিকে জানান, ৮ হাজার ৮শ’ ৪৮ মিটার উঁচু পর্বতটি থেকে বেশ কয়েকজন পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে।

এই তিন জনকে নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত পাঁচ জন আরোহী পর্বতারোহণে এসে জীবন হারালেন। বৈরী আবহাওয়া, শক্তিশালী বাতাস ও অস্বাভাবিক ঠাণ্ডা আবহাওয়াকেই এই প্রাণহানির জন্য দায়ী করা হচ্ছে।
নেপালের পর্যটন বিভাগ নিশ্চিত করেছে,  রবিবার স্লোভানিয়ার এক পর্বতারোহীকে এভারেস্ট শৃঙ্গ থেকে মাত্র কয়েকশ মিটার নিচে মৃত অবস্থায় পাওয়া গেছে। একই এলাকায় প্রাণ হারিয়েছেন মার্কিন পর্বতারোহী রোনাল্ড ইয়ারউড। আর বলে তিব্বত মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অস্ট্রেলীয় পর্বতারোহী এভারেস্টের তিব্বতের দিক দিয়ে উঠতে গিয়ে জীবন হারিয়েছেন।
চতুর্থ পর্বতারোহী শনিবার থেকে নিখোঁজ রয়েছেন। পর্বতশৃঙ্গে ওঠার কিছুক্ষণ পরই তিনি নিখোঁজ হন। তার নেপালী গাইডকে ৪ নম্বর ক্যাম্পে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে।

/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের