মিসরে আল-জাজিরাসহ ২১টি ওয়েবসাইট বন্ধ

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৭, ১১:৪৯আপডেট : ২৫ মে ২০১৭, ১১:৪৯
image

 

মিসরে আল-জাজিরাসহ ২১টি ওয়েবসাইট বন্ধ

‘সন্ত্রাসবাদে সমর্থন’ দেওয়ার অভিযোগে মিসরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার মূল ওয়েবসাইটসহ ২১টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে দেশটির সরকার । বুধবার (২৪ মে) মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।  অবশ্য, মিসর সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে বুধবার সকালের দিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও আল-জাজিরাসহ কিছু ওয়েবসাইট বন্ধ করে দেয়।

একজন জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে বুধবার মেনার প্রতিবেদনে বলা হয়, কাতারসহ বিদেশি অর্থায়নে পরিচালিত মিসরকেন্দ্রিক কয়েকটি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে।  মেনা জানায়, ‘সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার সমর্থন এবং মিথ্যা সংবাদ প্রচারের কারণে ২১টি ওয়েবসাইট ব্লক করা হয়েছে।’

এই ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও মেনাকে জানায় ওই নিরাপত্তা সূত্র।

রয়টার্স বলছে, এ ব্যাপারে দেশটির জাতীয় টেলিকম রেগুলেটরি কর্তৃপক্ষের এক কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনিও এই খবরটি নিশ্চিত কিংবা অস্বীকার কোনওটাই করেননি। উল্টো ওই কর্মকর্তঅ বলেন, ‘যদি এটা সত্যি হয়েও থাকে, তবুও তো কোনও সমস্যা নেই।’

রয়টার্স কর্তৃপক্ষ জানায়, খবরটি খতিয়ে দেখার জন্য নিজস্ব উদ্যোগে আল জাজিরাসহ পাঁচটি ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন।

দু্ইজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‍নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় কিংবা কাতারের অর্থায়নে পরিচালিত হওয়ার কারণে ওয়েবসাইটগুলো বন্ধ করা হয়। এর আগেও কাতারের বিরুদ্ধে ব্রাদারহুডকে সমর্থন দেওয়ার অভিযোগ তুলেছিল মিসর।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মিসরভিত্তিক ওয়েবসাইট মাদা মাসর অভ্যন্তরীণভাবে পরিচালিত হয়ে থাকে এবং এর কোনও  ইসলামি সংশ্লিষ্টতা নেই বলে দাবি করা হয়। তারপরও ওয়েবসাইটটিতে ঢোকা যাচ্ছে না।  মার্কিন সংবাদমাধ্যম হাফিংটনপোস্টের আরবি ভার্সনের ওয়েবসাইটটিতেও প্রবেশ করা যাচ্ছিলো না।  রয়টার্সকে নিরাপত্তা সূত্রও এ দুই ওয়েবনসাইটের নাম উল্লেখ করেনি। তারা কেবণ পাঁচটি ওয়েবসাইটের নাম জানিয়েছে।

/এমএইচ/এফইউ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি