দুবাইয়ের রাস্তায় রোবট পুলিশ

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৭, ২১:৪৪আপডেট : ২৫ মে ২০১৭, ২১:৪৬

দুবাইয়ের রাস্তায় রোবট পুলিশ দুবাই পুলিশ বিভাগে প্রথমবারের মতো একটি রোবট পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। শহরের শপিং মল এবং পর্যটন এলাকাগুলোতে টহল দেবে এই রোবট। এর মাধ্যমে মানুষজন কোনও অপরাধের তথ্য দিতে পারবেন। জরিমানা দিতে পারবেন এবং এর বুকে থাকা টাচস্ক্রিন ব্যবহার করে বিভিন্ন তথ্য জানতে পারবেন।

রোবটের মাধ্যমে সংগৃহীত তথ্য ট্রাফিক পুলিশকেও দেওয়া হবে।

দুবাইয়ের কর্তৃপক্ষ বলছে, ২০৩০ সালের মধ্যে পুলিশ বাহিনীর ৩০ শতাংশ রোবটিক করার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের, তবে সেটা মানুষের বিকল্প নয়।

দুবাই পুলিশের স্মার্ট সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার খালিদ আল রাজুকি। তিনি বলেন, এই যন্ত্রের মাধ্যমে আমরা আমাদের অফিসারদের প্রতিস্থাপন করবো না। তবে যেহেতু দুবাইতে মানুষের সংখ্যা বাড়ছে, আমরা চাই পুলিশ অফিসাররা যাতে একটি নিরাপদ শহর গঠনের জন্য মনোযোগ দিয়ে কাজ করতে পারেন।

ব্রিগেডিয়ার খালিদ আল রাজুকি বলেন, এই উপায় ব্যবহার করে তারা সার্বক্ষণিক মানুষকে সেবা দিতে পারবেন। একইসঙ্গে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সঙ্গে সার্বক্ষণিক সংযুক্ত থাকার মাধ্যমে অপরাধ দমনেও এসব রোবট সহায়তা করতে পারবে।

পাল রোবটিক্সের তৈরি এই বিশেষ রোবট চলতি সপ্তাহে গালফ তথ্য ও নিরাপত্তা মেলায় উপস্থাপন করা হয়। বর্তামানে এটি শুধুমাত্র ইংরেজি এবং আরবিতে যোগাযোগ করতে পারে। তবে এতে রুশ, চাইনিজ, ফরাসি ও স্প্যানিশ ভাষা যুক্ত করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। ২০১৮ সালে আরও একটি রোবট দুবাই পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার কথা রয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম