আবারও ট্রাম্পের সমালোচনায় জার্মানি

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৭, ১৪:২৫আপডেট : ৩০ মে ২০১৭, ১৪:২৫
image

আবারও ট্রাম্পের সমালোচনায় জার্মানি

আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েলের অভিযোগ, ‘ট্রাম্পের অদূরদর্শিতার কারণে পশ্চিমারা দুর্বল হয়ে পড়ছেন এবং তা ইউরোপীয় চিন্তাধারায় আঘাত হানছে।’ এর আগে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল ট্রাম্পকে ‘যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের নির্ভরযোগ্য সহযোগী নয়’ বলে উল্লেখ করেছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েল বলেন, ‘যারাই জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত করবে, যারা সহিংস অঞ্চলগুলোতে অস্ত্র বিক্রি করবে এবং যারা রাজনৈতিক কারণে ধর্মীয় সহিংসতা সমাধান করতে চায় না, তারা ইউরোপের শান্তি বিনষ্ট করছে।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের অদূরদর্শিতার কারণে ইউরোপীয় ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পশ্চিমা বিশ্ব এখন ছোট হয়ে পড়েছে, দুর্বল হয়ে গেছে।’

গ্যাব্রিয়েল বলেন, ‘আমরা ইউরোপীয়রা সবসময়ই জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও অস্ত্র বিক্রির বিরোধিতা করি। একই সঙ্গে ধর্মান্ধতার বিরুদ্ধেও আমাদের অবস্থান। তা না হলে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অবস্থা আরও অস্থিতিশীল হয়ে উঠতো।

জার্মানির অন্যতম মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে লক্ষ্য করে এমন সমালোচনায় এখনও কোনও বক্তব্য করেনি ট্রাম্প প্রশাসন।

আগের দিন রবিবার মিউনিখে একটি নির্বাচনি প্রচারণার সময় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছিলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র এবং ব্রেক্সিটের পর বিভক্ত যুক্তরাজ্য এখন আর ইউরোপের নির্ভরশীল অংশীদার নয়।’

ম্যার্কেল আরও বলেন, ‘ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখলেও তাদের ওপর আর ভরসা করা যায় না।’ সিসিলিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনকে তিনি ‘ভীষণ কঠিন’ এবং ‘খুবই অসন্তোষজনক’ বলে উল্লেখ করেন।

/এমএইচ/এসএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে