ভারতের নবনির্মিত দীর্ঘতম সেতু নিয়ে সতর্ক প্রতিক্রিয়া চীনের

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৭, ১৭:০৬আপডেট : ৩০ মে ২০১৭, ১৭:৪২

ভারতের নবনির্মিত দীর্ঘতম সেতু নিয়ে সতর্ক প্রতিক্রিয়া চীনের ভারতের নবনির্মিত দীর্ঘতম সেতু নিয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। সোমবার বেইজিং বলেছে, অরুণাচল প্রদেশে অবকাঠামো তৈরিতে ভারতকে সতর্ক ও সংযত হতে হবে। ২৬ মে ২০১৭ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতুটি উদ্বোধনের তিন দিনের মাথায় চীনের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া এলো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ধলা-সাদিয়া সেতু নামে পরিচিত এই ব্রিজটির অফিসিয়াল নাম ভূপেন হাজারিকা সেতু। আসামের পূর্বাঞ্চলীয় তিনসুকিয়া জেলায় এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে মোদি সরকার নিজের তৃতীয় বর্ষপূতি উদযাপন শুরু করে। ব্রহ্মপুত্র নদীর ওপর ৯ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুটিতে তিনটি পৃথক লেন রয়েছে। এটি চালু হওয়ার ফলে ভারতের আসাম ও অরুণাচল রাজ্যের মধ্যে যাতায়াতের সময় ৫ ঘণ্টা কমে আসবে।

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রেও এর বিশেষ গুরুত্ব রয়েছে। এই সেতুর ওপর দিয়ে ৬০ টন ওজনের ব্যাটল ট্যাঙ্ক চলাচল করতে পারবে। ধলা-সাদিয়া ব্রহ্মপুত্রের দুই পারের দুই অঞ্চল। সেতটিু এই দুই অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে প্রয়োজনে এর ওপর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর বিশাল ব্যাটল ট্যাঙ্কগুলো দ্রুত চীন সীমান্তের দিকে যাত্রা করতে পারে। তবে অরুণাচল প্রদেশ নিয়ে  চীনের সঙ্গে ভারতের সমস্যা রয়েছে। চীন বরাবরই অরুণাচলকে দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে থাকে। তবে বেইজিং-এর এমন দাবি সবসময়ই প্রত্যাখ্যান করে আসছে ভারত। দিল্লির দাবি, অরুণাচল ভারতের অখণ্ড অংশ।

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস’কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা আশা করি সীমান্ত সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভারত সতর্ক এবং সংযত মনোভাব পোষণ করবে। যৌথভাবে বিরোধ নিষ্পত্তি এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এর প্রয়োজন রয়েছে।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম