চূড়ান্ত বিপর্যয়ের মুখে ইয়েমেন: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
৩১ মে ২০১৭, ১১:০৮আপডেট : ৩১ মে ২০১৭, ১৩:১৭
image

কলেরা ছড়িয়ে পড়েছে ইয়েমেনে জাতিসংঘের শীর্ষ মানবিক সহায়তা সমন্বয়ক স্টেফেন ও’ব্রায়ান জানিয়েছেন, ইয়েমেন এখন সামাজিক, অর্থনৈতিক এবং প্রাতিষ্ঠানিকভাবে 'চূড়ান্ত বিপর্যয়ের' মুখোমুখি। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘এখনই এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে হবে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইয়েমেনের মানবিক সংকটে প্রায় ৭০ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছেন। কলেরা ছড়িয়ে পড়ায় ইতোমধ্যে ৫০০ মানুষ মারা গেছেন। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন প্রায় ২৯ হাজার মানুষ। আগামী ছয় মাসে এ সংখ্যা দেড় লাখ ছাড়াতে পারে বলে জাতিসংঘ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

ও’ব্রায়ান বলেন, ‘ইয়েমেনিদের এ দুর্দশা হঠাৎ করে হয়নি, অথবা তা এমন কোনও শক্তির কাজ নয়, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বরং বিশ্বশক্তির মদদে এ দ্বন্দ্বে যারা জড়িত তাদের ভুলের জন্যই এ অবস্থার সৃষ্টি।’

সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী

তিনি আরও বলেন, ‘ইয়েমেনের সুবিধাবঞ্চিত জনগণ আজ রোগ ও মৃত্যুর মুখোমুখি। আর বিশ্ববাসী তা তাকিয়ে দেখছে। সংকট তৈরি হচ্ছে বা বেড়ে উঠছে না, বরং আজ আমাদের চোখের সামনে আমরা মানবতার মৃত্যু দেখছি।’

ও’ব্রায়ান জানান, মানবিক সাহায্যের জন্য যে ২১০ কোটি ডলারের তহবিল প্রয়োজন, তার মাত্র ২৪ শতাংশ আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ওই সময় শিয়া হুথি বিদ্রোহী ও তাদের মিত্ররা দেশটির প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহকে হটিয়ে রাজধানী সানাসহ বেশ কিছু এলাকার দখল নেয়। এ সময় প্রেসিডেন্ট সালেহকে নির্বাসনে যেতে বাধ্য করে হুথি বিদ্রোহীরা।  এক বছর পর সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট হুথি বিদ্রোহীদের উৎখাতে ইয়েমেনে আগ্রাসন শুরু করে।

২০১৫ সাল থেকে ইয়েমেনে অন্তত আট হাজার মানুষ নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিউক নাগরিক। আহত হয়েছে প্রায় সাড়ে ৪৪ হাজার মানুষ। জাতিসংঘের হিসেব অনুযায়ী, এক কোটি ৮৮ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম