ট্রাম্প হোটেলে অস্ত্রসহ এক ডাক্তার গ্রেফতার

বিদেশ ডেস্ক
০১ জুন ২০১৭, ০৯:০৫আপডেট : ০১ জুন ২০১৭, ০৯:০৫
image

ট্রাম্প হোটেলে অস্ত্রসহ এক ডাক্তার গ্রেফতার

ওয়াশিংটনে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে অ্যাসাল্ট রাইফেল ও একটি হ্যান্ডগানসহ এক ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তার সন্দেহজনক গতিবিধ ও হুমকিস্বরুপ আচরণের জন্য তাকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাদ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে পেনিনসিলভিনার ওই ডাক্তারের নাম ব্রায়ান মোলসভ। মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট প্রধান পিটার নিউশ্যাম বলেন, তার ডিপার্টমেন্ট ও সিক্রেট সার্ভিসের কাছে ব্রায়ানের ব্যাপারে তথ্য ছিল। রাত সাড়ে ১২টার দিকে তারা তথ্য পান এবং ওয়াশিংটনে ট্রাম্প হোটেলে পৌঁছান।

৪৩ বছর বয়সী মোলস তার আধাঘণ্টা পরেই হোটেলে প্রবেশ করেন। নিরাপত্তারক্ষীরা তখন তার গাড়ির দিতে খেয়াল রাখে।নিউশ্যাম বলেন, এই পরিস্থিতিতে আমি খুবই উদ্বিগ্ন ছিলাম। আমরা ফেডারেল সহযোগীদের নিয়ে অনেকবড় একটি সংকট কাটিয়ে উঠেছি।

এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানায়, ওয়াশিংটন ফিল্ড অফিসের স্পেশাল এজেন্টরা স্থানীয় পুলিশের সহযোগীতায় এই বিষয়ে তদন্ত শুরু করেছে।

পুলিশের প্রতিবেদনে জানা যায়, মোলসের গাড়িতে গ্নোত ২৩ পিস্তল ও ৯০ রাউন্ড গুলিসহ বুশমাস্টার অ্যাসাল্ট রাইফেল পাওয়া গেছে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

/এমএইচ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি