ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোরী নিহত

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৭, ১৯:৫২আপডেট : ০২ জুন ২০১৭, ১৯:৫৭

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোরী নিহত ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৫ বছরের এক ফিলিস্তিনি কিশোরী নিহত হয়েছে। বৃহস্পতিবার গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি কিশোর-কিশোরীর সংখ্যা দাঁড়ালো ৯। সর্বশেষ এ হত্যাকাণ্ডেও বরাবরের ন্যায় কথিত ছুরিকাঘাত চেষ্টাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়েছে ইসরায়েলি বাহিনী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নিহত ওই ফিলিস্তিনি কিশোরীর নাম নৌফ ইকাব আবদ আল-জাব্বার ইনফিত। বৃহস্পতিবার পশ্চিম তীরের একটি অবৈধ ইহুদি বসতির সামনে দখলদার বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয় ওই কিশোরী।

ফিলিস্তিনভিত্তিক একটি মানবাধিকার সংগঠন ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইন (ডিসিআইপি)। সংগঠনটি আল জাজিরাকে জানিয়েছে, তারা এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।

১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে শতাধিক বসতি স্থাপন করেছে ইসরায়েল। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে স্থাপিত প্রায় ১৪০টি বসতিতে ৬ লাখেরও ইসরায়েলি বসবাস করে। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও তা মানতে নারাজ ইসরায়েল। তবে ২০১৬ সালের ডিসেম্বরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে এক প্রস্তাব পাস হয়। ওবামা প্রশাসনের প্রত্যক্ষ ভূমিকায় পাস হওয়া ওই প্রস্তাবে বলা হয়, ‘১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল যে বসতি স্থাপন করে যাচ্ছে, তার কোনও আইনি ভিত্তি নেই।’ তবে থেমে নেই দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নিপীড়ন আর হত্যাযজ্ঞ। যার সর্বশেষ শিকার ১৫ বছরের নৌফ ইকাব আবদ আল-জাব্বার ইনফিত।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম