‘নিপীড়ক ট্রাম্প’কে ভয় পান না গ্রিফিন!

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৭, ২০:০৪আপডেট : ০৩ জুন ২০১৭, ২০:০৫
image

মার্কিন টেলিভিশন স্টার ক্যাথি গ্রিফিন অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণেই তাকে  চাকরি থেকে বরখাস্ত করেছে সিএনএন। তার অভিযোগ, ট্রাম্প তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন। 'ধারাবাহিক হত্যার হুমকি' সত্ত্বেও অ্যামি অ্যাওয়ার্ড জয়ী এই শিল্পী বলেছেন, মার্কিন প্রেসিডেন্টকে একটুও ভয় পান না।  ট্রাম্পকে নিপীড়ক আখ্যা দিয়েছেন ওই কমেডিয়ান। অঙ্গীকার করেছেন, মত প্রকাশের স্বাধীনতায় সোচ্চার থাকবেন।

ক্যাথি গ্রিফিন গত মঙ্গলবার টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কল্পিত কাটা মাথার এক ছবি  পোস্ট করেন গ্রিফিন। ওই পোস্টকে ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক আর সমালোচনা। নিজের ভুল স্বীকার করে এজন্য ক্ষমাও চান। তা সত্ত্বেও তিনি ট্রাম্পের রোষানল থেকে বের হতে পারছেন না বলে দাবি তার।

আইনজীবী লিসা ব্লুমের মাধ্যমে গ্রিফিন  অভিযোগ করেন, সব ধরনের বিরুদ্ধ মত দমনের চেষ্টা করছেন ট্রাম্প। বলেন, ‘এবার্তাটি পরিষ্কার: প্রেসিডেন্টের সমালোচনা করলেই আপনি চাকরি হারাবেন।’ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছেন ‘প্রেসিডেন্ট তার পুরো পরিবারকে সঙ্গে নিয়ে আমাকে ধ্বংস করতে চাইছেন।’

পঞ্চাশোর্ধ ওই কমেডিয়ানের আইনজীবী জানিয়েছেন, ট্রাম্প এবং তার পরিবারের ভূমিকায় গ্রিফিনের মর্যাদা হানি হয়েছে। অব্যাহত হত্যার হুমকি, চাকরি থেকে ছাঁটাই আর বহু ইভেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে ওই শিল্পীকে।

আইনজীবী লিসা জানান, গ্রিফিনের পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রতিনিয়ত হুমকি-সম্বলিত চিঠি পাচ্ছেন।

/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম