লন্ডন ব্রিজে গাড়ির ধাক্কায় আহত ৬, চালক গ্রেফতার

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০১৭, ০৪:৩৭আপডেট : ০৪ জুন ২০১৭, ০৫:২৮
image

লন্ডন ব্রিজে গাড়ির ধাক্কায় আহত ৬, চালক গ্রেফতার

যুক্তরাজ্যের লন্ডনে ব্রিজে একটি ভ্যানের ধাক্কায় বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে একথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, আনুমানিক ৫০ কিলোমিটার বেগে আসা একটি সাদা ভ্যান হঠাৎ করেই পথচারীদের উপর চলে আসে। এর পরপরই সেখানে পুলিশ অবস্থান নেয়। তবে এখনও নিহতের কোনও খবর জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাড়ির ধাক্কায় অন্তত ৫-৬ জন আহত হয়েছেন।  মেট্রোপলিটন পুলিশ জানায়, তারা এই ঘটনা খতিয়ে দেখছে। এখন পর্যন্ত আহত ৫জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  ব্রিজটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিবিসির প্রতিবেদক হলি জোনস জানান, এ ঘটনায় একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার হাতে হাতকড়া ছিলো ও শার্ট খোলা ছিল।

এর আগে ২০১৬ সালে ফ্রান্সের নিসে একটি ট্রাকহামলায় অনেক মানুষ মারা গিয়েছিলেন। ২০১৪ সালে ফ্রান্সের নান্তেস ও ডিজনে একই ধরনের দুটি হামলা হয়। তবে লন্ডনের এই ঘটনাকে এখনও সন্ত্রাসী হামলা বলা হয়নি। পুলিশ এর উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানায়নি এখনও।

সূত্র: বিবিসি ও রয়টার্স

/এমএইচ/ 

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম