সৌদি নেতৃত্বে কাতারের সঙ্গে চার দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০১৭, ১০:১৩আপডেট : ০৫ জুন ২০১৭, ১৪:৩৭
image

মানচিত্রে মধ্যপ্রাচ্য কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরবসহ  মধ্যপ্রাচ্যের ৪ দেশ। দেশটির বিরুদ্ধে জঙ্গিবাদে সমর্থন দেওয়াকে কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে।

সোমবার সকালে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৪ দেশ। কাতারের বিরুদ্ধে জঙ্গিবাদে সমর্থন দেওয়ার অভিযোগ এনে সম্পর্ক ছিন্ন করে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী প্রথম দেশ বাহরাইন। তাদের অনুসরণ করেই সৌদি আরব, মিসর ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। কূটনৈতিক সম্পর্ক ছিন্নের এ ঘটনাকে এ যাবতকালে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে হওয়া সবচেয়ে বড় বিভেদ ও ভাঙন বলে মনে করা হচ্ছে।


সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত জানায়। এক বিবৃতিতে জানানো হয়, ‘আন্তর্জাতিক আইন দ্বারা নিশ্চিত করা সার্বভৌমত্বের অধিকার ও সন্ত্রাস ও উগ্রবাদ থেকে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই কাজ করতে যাচ্ছে তারা।’
সৌদি আরবের সঙ্গে সুর মিলিয়ে মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতও কাতারের বিরুদ্ধে জঙ্গিবাদে সমর্থন এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের অভিযোগ তুলেছে।
/এমএইচ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম