আধিপত্য বিস্তারের স্বার্থেই সম্পর্ক ছিন্ন করেছে ৬ দেশ: কাতার

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০১৭, ১৬:১১আপডেট : ০৫ জুন ২০১৭, ১৭:২০
image

আধিপত্য বিস্তারের স্বার্থেই সম্পর্ক ছিন্ন করেছে ৬ দেশ: কাতার

সৌদি আরবসহ কূটনৈতিক সম্পর্ক ছিন্নকারী ছয় দেশকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কাতার। এই সিদ্ধান্তের নেপথ্যে আধিপত্য বিস্তারের বাসনাকে কারণ বলে দাবি করেছে তারা। একে অবিচার ও সার্বভৌমত্বের প্রতি আঘাত হিসেবে দেখছে দেশটি।

সোমবার জঙ্গিবাদে সমর্থন দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ। ইয়েমেনে কথিত সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের আরব জোট থেকেও বাদ দেওয়া হয় কাতারকে। এতে করে আরব বিশ্বে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘মিথ্যা ও ভিত্তিহীন দাবিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লক্ষ্য পরিষ্কার। তারা আমাদের উপর রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং খবরদারি করতে চায়। এটা কাতারের সার্বভৌমত্বের উপর আঘাত।’

সৌদি আরব ও বাহরাইনের ধারাবাহিকতায় মিসর, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া এবং ইয়েমেন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ দাবি করে, ‘কাতার মুসলিম ব্রাদারহুড, আইএস, আল-কায়েদাসহ কয়েকটি সন্ত্রাসী সংগঠনকে সমর্থন দিয়ে এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করে। তাদের নিজেদের সংবাদমাধ্যমে সন্ত্রাসীদের বার্তা পৌঁছে দেয়।’ এছাড়াও কাতারের বিরুদ্ধে শিয়া মুসলিম অধ্যুষিত বাহরাইনের পূর্বাঞ্চলে ইরান সমর্থিত বাহিনীকে সমর্থন দেওয়ার অভিযোগ করে তারা।

কূটনৈতিক সম্পর্ক ছিন্নকারী অন্য দেশগুলোও কাতারের বিরুদ্ধে জঙ্গিবাদে সমর্থন এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের অভিযোগ তোলে।

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম