পদত্যাগ করতে চেয়েছিলেন জেফ সেশন

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৭, ১০:৪৭আপডেট : ০৭ জুন ২০১৭, ১০:৪৭
image

পদত্যাগ করতে চেয়েছিলেন জেফ সেশন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার অ্যাটর্নি জেনারেল জেফ সেশনের মাঝে সম্পর্কের তিক্ততা এমন জায়গায় পৌছেছিলো যে জেফ সেশন পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ। মার্চে রুশ সংযোগ তদন্ত থেকে নিজেকে অব্যাহতি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাদের দুজনের দূরত্ব তৈরি হয়।

সূত্রের বরাতে এবিসি দাবি করে, ঘোষণার মাত্র কয়েক মিনিট আগে বিষয়টি জানতে পারেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ঠিক করা বিষয় থেকে সরে যাওয়ায় সেশনের উপর বিরক্ত হন ও হতাশ হন ট্রাম্প। এখনও এই বিষয়ে তার ক্ষোভ কমেনি। প্রেসিডেন্টের কাছের দুই সূত্র জানায়, বেশ কয়েকবার একান্ত বৈঠকে এই নিয়ে ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। রুশ সংযোগের বিষয়টি এখন হোয়াইট হাউসের স্পেশাল কাউন্সিল ও সাবেক এফবিআই পরিচালক রর্বাট মুলারের হাতে।

এবিসি জানায়, এই অবস্থাকে কেন্দ্র করে সেশনও পদত্যাগের সিদ্ধান্ত নেন্। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিচার বিভাগের মুখপাত্র সারাহ ইসগুর কোনও মন্তব্য করতে রাজি হয়নি। তবে অ্যাটর্নি জেনারেলের উপর ট্রাম্পের আস্থা আছে কিনা এমন প্রশ্নে হোয়াইট হাউসের মুখাপাত্র সন স্পাইসার বলেন, তিনি জানেন না।

তিনি বলেন, এ বিষয়ে তার সঙ্গে আমার কোনও কথা হয়নি। তাই এ বিষয়ে আমি কিছু বলতেও পারছি না।

/এমএইচ

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম