কংগ্রেস শুনানিতে ট্রাম্পের বিরুদ্ধে কোমির সাক্ষ্য আজ

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০১৭, ১৩:৫২আপডেট : ০৮ জুন ২০১৭, ১৪:২৯
image

কংগ্রেস শুনানিতে ট্রাম্পের বিরুদ্ধে কোমির সাক্ষ্য আজ

কংগ্রেসের শুনানিতে রুশ সংযোগের তদন্ত প্রভাবিত করতে ট্রাম্পের চাপের কথা জানাবেন সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি। বৃহস্পতিবার রুশ সংযোগ নিয়ে কংগ্রেসের শুনানিতে অংশ নেওয়ার কথা তার। সেখানেই এসব কথা বলবেন বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন কোমি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, শুনানিতে তিনি বলবেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ সংযাগ থেকে তার নাম প্রত্যাহার করার জন্য কোমিকে চাপ দিয়েছেন। কোমির শুনানি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। কারণ এই শুনানির আগে থেকেই ট্রাম্প ও কোমি মুখোমুখি অবস্থান করছেন।

বৃহস্পতিবার সকালে সিনেটের ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে ৯ মে তাকে বরখাস্ত নিয়ে ট্রাম্পের সঙ্গে কথোপকথনের বিস্তারিত জানাবেন তিনি। কোমি বলবেন, ট্রাম্পের এমন কথায় তিনি আশ্চর্য হয়েছেন। কারণ এর আগে ট্রাম্প দুই বার তাকে পদত্যাগ না করার জন্য বলেছিলেন।

বুধবার এক বিবৃতিতে কোমি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কাছে আনুগত্য চেয়েছিলেন। বরখাস্ত হওয়া সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে ট্রাম্প বলেছিলেন কিনা, এ নিয়েও সাক্ষ্য দেবেন সাবেক এই এফবিআই পরিচালক। তিনি শুনানিতে বলবেন, ট্রাম্প রাশিয়া তদন্তকে মেঘ হিসেবে আখ্যায়িত করেছিলেন।

শুনানির পর ট্রাম্পের ‍রুশ সংযোগ নিয়ে বিতর্ক আবার দানা বেঁধে বসবে। হোয়াইট হাউসের বিশেষ কাউন্সিল রবার্ট মুলারসহ বেশ কয়েকজন এই ঘটনা নিয়ে তদন্ত করছে। কোমির বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সংযোগের অভিযোগে অসন্তোষ প্রকাশ করেছেন এবং পরে একটি বৈঠকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। ২৭ জানুয়ারি হোয়াইট হাউসে কোমির সঙ্গে নৈশভোজে এ প্রত্যাখ্যানের কথা জানান ট্রাম্প। কোমি নৈশভোজের আলোচনাকে বিব্রতকর হিসেবে আখ্যায়িত করেছেন। ওই আলোচনায় ট্রাম্প কোমিকে জিজ্ঞেস করেছিলেন, তিনি কি চাকরিতে থাকতে চান নাকি চান না।

কোমির এই বিবৃতির পর রাশিয়া সংযোগ তদন্তে ট্রাম্পের আইনজীবী মার্ক কাসোভিচ জানান, প্রেসিডেন্ট ট্রাম্প আনন্দিত যে কোমি নিশ্চিত করেছেন তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে না।

নির্বাচনি প্রচারণার সময় থেকেই রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি আলোচিত হয়ে আসছে। এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্তের পর তা নতুন করে মাথা চাড়া দেয়। বরখাস্ত হওয়ার আগে কোমি একটি মেমো লিখেছিলেন, যাতে দাবি করা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফেব্রুয়ারিতে রুশ কূটনীতিকের সঙ্গে আলোচনার সূত্র ধরে মাইকেল ফ্লিনকে পদত্যাগে বাধ্য করে ট্রাম্প প্রশাসন। 

তবে হোয়াইট হাউসের দাবি, কোমিকে তদন্তের বিষয়ে কোনও চাপ দেননি ট্রাম্প।

/এমএইচ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান