গাদ্দাফির ছেলে আল-সাইফের কারামুক্তি

বিদেশ ডেস্ক
১১ জুন ২০১৭, ০৪:২৭আপডেট : ১১ জুন ২০১৭, ০৮:৪৫
image

গাদ্দাফির ছেলে আল-সাইফের কারামুক্তি

মার্কিন হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত লিবীয় নেতা মুয়াম্মা গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গা্দ্দাফিকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। কারা-নিয়ন্ত্রকদেরকে উদ্ধৃত করে শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি পাহাড়ি এলাকার এক কারাগারে আটক ছিলেন সাইফ। জিনতান নামের ওই অঞ্চলের নিয়ন্ত্রণ এখন সালাফি জঙ্গিগোষ্ঠী আবু বকর আল-সিদ্দিক ব্যাটালিয়নের হাতে। এক বিবৃতিতে তারা জানায়, শনিবার রাতে সাইফ আল ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে।

গাদ্দাফির আট ছেলের মধ্যে সবচেয়ে পরিচিত সন্তান সাইফ। ২০১১ সালের নভেম্বরে নাইজারে পালানোর সময় জিনতানেই তাকে গ্রেফতার করা হয়। ২০১৫ সালের জুলাইয়ে ত্রিপোলির এক আদালত তার মৃত্যুদণ্ড জারি করে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের চোখেও তিনি যুদ্ধাপরাধী।

২০১১ সালে ন্যাটোর নেতৃত্বে সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর থেকেই গৃহযুদ্ধ চলছে।

সূত্র: আল-জাজিরা

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম