ফোন কল প্রত্যাখ্যান করায় বরখাস্ত হয়েছিলেন ভারারা

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৭, ১১:০০আপডেট : ১২ জুন ২০১৭, ১২:১৭
image

ফোন কল প্রত্যাখ্যান করায় বরখাস্ত হয়েছিলেন ভারারা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনকল প্রত্যাখ্যান করায় বরখাস্ত হতে হয় নিউ ইয়র্কের সাবেক রাষ্ট্রীয় আইনজীবী প্রিত ভারারাকে। প্রভাবশালী এই অ্যাটর্নি জানান, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অস্বাভাবিক কয়েকটি ফোন কল পাওয়ার পর বরখাস্ত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে দেয়া সাক্ষাতকারে ভারারা বলেন, দেশটিতে নির্বাহী বিভাগ থেকে অপরাধ তদন্ত বিভাগের যে স্বাধীনতা রয়েছে তার সীমা লংঘন করছিলো ফোন কলগুলো। তৃতীয় 'ফোন কল'টি প্রত্যাখ্যান করার পরই তাকে বরখাস্ত করা হয়।

তবে এই বিষয়ে এখনও হোয়াইট হাউজের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ওবামার নিয়োগপ্রাপ্ত আইনজীবী ভারারা ম্যানহাটানের শীর্ষ রাষ্ট্রীয় আইনজীবী হিসেবে কাজ করে গেছেন। তিনি বলেন, ২০১৬ সালের শেষের দিকে তাদের দুজনের সাক্ষাত হবার পর থেকে ট্রাম্প ‘আলাদা ধরনের সম্পর্ক’ স্থাপনের চেষ্টা করছিলেন।

তবে তার মনে হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর কোনো আইনজীবীর সঙ্গে কোনো ধরনের আলাদা সম্পর্ক গড়ে তোলা 'অসঙ্গত' বা 'অনুচিত'। তিনি বলেন, ‘গত সাড়ে সাত বছরে প্রেসিডেন্ট বারাক ওবামা আমাকে একটা ফোনও করেননি। কোনো প্রেসিডেন্টের কাছ থেকে কোনো ফোন কল আশাও করা যাবে না কারণ বিচার ব্যবস্থারকে কোনো ঘনিষ্ঠ যোগাযোগ বা সম্পর্ক এড়িয়ে চলতে হবে। এমন সীমাই বেঁধে দেয়া হয়েছে।’

কিছুদিন আগেই সাবেক এফবিআই প্রধান জেমস কোমি মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘আনুগত্য’ চেয়েছিলেন।

সূত্র: বিবিসি

/এমএইচ

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক