কাতারের ওপর অবরোধ শিথিলের আহ্বান ব্রিটেনের

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০১৭, ১৬:৩০আপডেট : ১৩ জুন ২০১৭, ১৬:৩০
image

কাতারের ওপর অবরোধ শিথিলের আহ্বান ব্রিটেনের

কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনে কাতারের উপর আরোপিত সৌদি আরবসহ ৬ দেশের অবরোধ শিথিল করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। এছাড়া তাদের মাঝে সম্পর্ক পুনঃস্থাপনে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বানও জানিয়েছে তারা। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন বলেন, ‘আমাদের গুরুত্বপূর্ণ সহযোগী কাতারের বিরুদ্ধে সৌদি আরব, আরব আমিরাত, মিসর ও বাহরাইনের নেওয়া কিছু পদক্ষেপে আমরা উদ্বিগ্ন।

সোমবার লন্ডনে কাতারের পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলেনে একথা বলেন তিনি।

এর আগে কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে ছয় আরব দেশের স্থল, নৌ ও বিমান অবরোধে উদ্বেগ প্রকাশ করেছিলো রাশিয়াও। এর একদিন আগেই কাতারের ওপর থেকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জার্মানি।

বরিস জনসনও সৌদি আরবসহ ৬ দেশকে অবরোধ শিথিলের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি সংশ্লিষ্ট সবগুলো দেশকে এই সংকট সমাধানে এগিয়ে আসার আহ্বান জানাই।  চলতি সপ্তাহের শেষে সৌদি আরব ও কুয়েতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রী জানান, ‘তারা এখনও বুঝতে পারছেন না সৌদি আরবসহ ছয় দেশ কেন তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো।’

সোমবার কুয়েতের আমির শেখ সাবাহ আল জাবের আল সাবাহ বলেছিলেন চলমান এই সংকটের পরিণতি খুবই ভয়াবগ হবে। তিনি বলেন, ‘আমরা যারা ৩৭ বছর আগে আরব কোঅপারেশন গড়ে তুলেছিলাম তাদের জন্য এই পরিস্থিতি দেখা খুবই কষ্টের। গালফ কাউন্সিল গঠনের সময় আমি নিজে সরাসরি জড়িত ছিলো। তাই আমার জন্য এই অবস্থা প্রত্যক্ষ করা সহজ নয়।’ সমস্যা নিরসনে তিনি গত সপ্তাহে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করেছেন।

সূত্র: মিডল ইস্ট আই

/এমএইচ

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম