রুশদের সঙ্গে গোপন বৈঠকের কথা অস্বীকার করলেন মার্কিন আইনমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০১৭, ১০:১৬আপডেট : ১৪ জুন ২০১৭, ১০:১৮
image

জেফ সেশনস মার্কিন আইনমন্ত্রী জেফ সেশনস বলেছেন, রুশ কর্মকর্তাদের সঙ্গে তিনি কোনও গোপন বৈঠক করেননি। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের রুশ সংযোগ ও নির্বাচনে ক্রেমলিনের হস্তক্ষেপ নিয়ে কংগ্রেসের সামনে সাক্ষ্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। রুশ সংযোগের অভিযোগকে সেশনস ‘ঘৃণ্য মিথ্যাচার’ বলেও উল্লেখ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সেশনসের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওয়াশিংটনের এক হোটেলে রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। তবে মার্কিন আইনমন্ত্রী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি আত্মসম্মানের জন্য এসব কুৎসিত ও ভুয়া অভিযোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।’

তিনি নির্বাচন নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে কোনও আলোচনা করেননি বলে দাবি করেন। তিনি বলেন, ‘রুশ বা বিদেশি কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে আমার কোনও আলোচনা হয়নি।’

উল্লেখ্য, মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জয়ী করতে কাজ হস্তক্ষেপ করেছে রাশিয়া। ট্রাম্প প্রশাসনের রুশ সংযোগ নিয়ে তদন্ত করছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সিনেট তদন্ত কমিটিও এ বিষয়ে শুনানি আয়োজন করেছে। তবে ক্রেমলিন প্রথম থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম