মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে পণ্যবাহী জাহাজের সংঘর্ষ, নিখোঁজ ৭ নৌসেনা

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০১৭, ১১:১৩আপডেট : ১৭ জুন ২০১৭, ১১:১৬
image

ক্ষতিগ্রস্থ মার্কিন যুদ্ধজাহাজ জাপান সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে ফিলিপাইনের একটি পণ্যবাহী জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে মার্কিন নৌবাহিনীর সাত সদস্য নিখোঁজ এবং কমান্ডিং অফিসারসহ তিন নৌসেনা আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার ভোররাত আড়াইটায় ইয়োসুকার ৫৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রোয়ার ইউএসএস ফিৎজগেরাল্ডের সঙ্গে ফিলিপাইনের পণ্যবাহী জাহাজ এসিএক্স ক্রিস্টালের এই সংঘর্ঘ হয়।

মার্কিন সপ্তম নৌবহর এক টুইটার বার্তায় জানিয়েছে, ‘সংঘর্ষের পর মার্কিন জাহাজের কমান্ডিং অফিসার ও নৌবাহিনীর অপর দুই সদস্যকে হেলিকপ্টারে করে হাসপাতাল পাঠানো হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে কেটে গেছে ও ব্যথায় ফুলে উঠেছে। সংঘর্ষের পর ইউএসএস ফিৎজগেরাল্ডের কিছু অংশে পানি ঢুকে পড়ে। পরে সাত নাবিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। বর্তমানে ইউএসএস ফিৎজগেরাল্ড সীমিত গতিতে ইয়োকোশুয়ার দিকে এগুচ্ছে।’

সংঘর্ষের পর ফিলিপাইনের পণ্যবাহী জাহাজ

দুই জাহাজের সংঘর্ষে আহত হয়েছেন মার্কিন যুদ্ধজাহাজের কমান্ডিং অফিসার কমোডর ব্রাইস বেনসনসহ তিন নৌসেনা। তাদের চিকিৎসার জন্য ইয়োকোশুয়া নৌ হাসপাতালে নেওয়া হয়েছে।

সংঘর্ষের পর মার্কিন যুদ্ধজাহাজে পানি ঢুকে পড়লেও, এতে ডুবে যাওয়ার ঝুঁকি নেই বলে জানিয়েছে জাপানের কোস্ট গার্ড। অপরদিকে ফিলিপাইনের পণ্যবাহী জাহাজ এসিএক্স ক্রিস্টালের কাঠামোর তেমন কোনও ক্ষতি হয়নি বলে জানা গেছে।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম