যুদ্ধজাহাজ থেকে নিখোঁজ ৭ মার্কিন নৌসেনার মরদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০১৭, ১১:২৯আপডেট : ১৮ জুন ২০১৭, ১৩:২৫
image

ইউএসএস ফিৎজগেরাল্ড জাপান সাগরে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে ফিলিপাইনের পণ্যবাহী জাহাজের সংঘর্ষের পর থেকে নিখোঁজ সাত মার্কিন নৌসেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার ভোররাত আড়াইটায় ইয়োসুকার ৫৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রোয়ার ইউএসএস ফিৎজগেরাল্ডের সঙ্গে ফিলিপাইনের পণ্যবাহী জাহাজ এসিএক্স ক্রিস্টালের এই সংঘর্ঘ হয়। এতে ফিৎজগেরাল্ডের ভেতর পানি প্রবেশ করে। এ ঘটনার পর নিখোঁজ হন সাত নৌসেনা।

সপ্তম নৌবহরের পক্ষে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হচ্ছে এবং এই কঠিন সময়ে তাদের যেসব সহযোগিতার প্রয়োজন তা দেওয়া হবে।’

রবিবার নিখোঁজ নৌসেনাদের মরদেহ যুদ্ধজাহাজের ক্ষতিগ্রস্ত অংশ থেকে উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। তাদের শনাক্ত করার জন্য জাপানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

ফিলিপাইনের পণ্যবাহী জাহাজ

তবে কী কারণে এবং কোন পরিস্থিতিতে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর মার্কিন নৌবাহিনী আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

শনিবার মার্কিন সপ্তম নৌবহর এক টুইটার বার্তায় জানিয়েছিল, ‘সংঘর্ষের পর মার্কিন জাহাজের কমান্ডিং অফিসার ও নৌবাহিনীর অপর দুই সদস্যকে হেলিকপ্টারে করে হাসপাতাল পাঠানো হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে কেটে গেছে ও ব্যথায় ফুলে উঠেছে। সংঘর্ষের পর ইউএসএস ফিৎজগেরাল্ডের কিছু অংশে পানি ঢুকে পড়ে। পরে সাত নাবিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।’

দুই জাহাজের সংঘর্ষে আহত হন মার্কিন যুদ্ধজাহাজের কমান্ডিং অফিসার কমোডর ব্রাইস বেনসনসহ তিন নৌসেনা। তাদের চিকিৎসার জন্য ইয়োকোশুয়া নৌ হাসপাতালে নেওয়া হয়।

/এসএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান