আগে অবরোধ প্রত্যাহার, তারপর আলোচনা: কাতার

বিদেশ ডেস্ক
২০ জুন ২০১৭, ১৪:৩২আপডেট : ২০ জুন ২০১৭, ১৭:০৪
image

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি আরোপিত অবরোধ প্রত্যাহার না করলে প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে কোনও আলোচনায় যাবে না কাতার। পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানিকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে বাণিজ্যিক, ভ্রমণ এবং সীমান্ত খাতে মধ্যপ্রাচ্যের ৬ প্রতিবেশি রাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারকে আলোচনার শর্ত হিসেবে দাঁড় করিয়েছে তারা।

সোমবার কাতারের সেনাবাহিনী তুরস্কের সেনাবাহিনীর সঙ্গে এক মহড়ায় অংশগ্রহণ করেছে। এরপর দোহায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি বলেন, থানি বলেন, ‘কাতার অবরুদ্ধ। এ অবস্থায় কোনও আলোচনা হতে পারে না। তারা অবরোধ তুলে নিলে আলোচনা শুরু হবে। আমরা এখন পর্যন্ত অবরোধ তুলে নেওয়ার কোনও অগ্রগতি দেখতে পাচ্ছি না। অবরোধ তুলে নেওয়ার শর্তেই আমরা যে কোনও আলোচনার সিদ্ধান্ত নেব।

সন্ত্রাসবাদে অথনৈতিক সহযোগিতার অভিযোগ তুলে সৌদি আরবের নেতৃত্বে গত ৫ জুন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন আরব আমিরাত, বাহরাইন, মিশর, ইয়েমেন, লিবিয়া ও মালদ্বীপ। পরে এতে যোগ দেয় মৌরিতানিয়া এবং সেনেগাল। জর্দান ও জিবুতি সীমিত আকারে কূটনৈতিক সম্পর্ক রেখেছে দোহার সঙ্গে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, কাতার এ পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কাছ থেকে আলোচনার কোনও ইঙ্গিত পায়নি। আরব জোটকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন দেশগুলো অবরোধ তুলে না নিলে কাতার বিকল্প জোট বাঁধবে। এতে সৌদি আরবের আঞ্চলিক শত্রু ইরানও থাকতে পারে বলে আভাস দিয়েছেন তিনি।

আল-থানি বলেন, ‘আমাদের এক ধরনের বিকল্প পরিকল্পনা আছে। যেটা মূলত নির্ভর করছে তুরস্ক, কুয়েত ও ওমানের ওপর। ইরান আমাদের তাদের আকাশপথ ব্যবহারের সুবিধা দিয়েছে। আর যে দেশ কাতারকে পণ্য সরবরাহ করতে সহায়তা করবে, কাতারও সব সময় তাদের পাশে থাকবে।’

/এসএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম