বাদশাহ সালমানের ছেলে সৌদি আরবের নতুন যুবরাজ

বিদেশ ডেস্ক
২১ জুন ২০১৭, ১০:৫৫আপডেট : ২১ জুন ২০১৭, ১১:০৬
image

মোহাম্মদ বিন সালমান বাদশা সালমান বিন আব্দুল আজিজ সৌদি আরবের নতুন যুবরাজ হিসেবে তার ছেলে মোহাম্মদ বিন সালমানের নাম ঘোষণা করেছেন। এর আগে যুবরাজ ছিলেন সালমানের ভাতিজা মোহাম্মেদ বিন নায়েফ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

২০১৫ সালে বাদশাহ আব্দুল আজিজের মৃত্যুর পর তৎকালীন যুবরাজ মুকরিন বিন আবদুল আজিজের বদলে মুহাম্মদ বিন নায়েফকে যুবরাজ মনোনীত করা হয়। মুহাম্মদ বিন নায়েফ দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যান।

সিংহাসনে আরোহনের পর বাদশাহ সালমান তার ছেলে মোহাম্মদ বিন সালমানকে‘ডেপুটি ক্রাউন প্রিন্স’ বা উপ-যুবরাজের উপাধিতে ভূষিত করেন। সিংহাসনে আরোহণের ক্ষেত্রে ডজনেরও বেশি উত্তরাধির যুবরাজকে পেছনে ঠেলে তাকে সামনের কাতারে নিয়ে আসা হয়।

মোহাম্মদ বিন সালমান বর্তমানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশটির তেলভিত্তিক অর্থনীতিতে পরিবর্তণের ঘোষণা দিয়ে পর্যটনসহ অন্যান্য খাত থেকে আয় বাড়ানোর মহাপরিকল্পনা প্রণয়ন করেছেন।

চলতি বছরের প্রথম দিকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন মোহাম্মদ বিন সালমান। ৩১ বছর বয়সী মোহাম্মদকে যুবরাজ ঘোষণার মাধ্যমে সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার নির্বাচনের পথটি পরিষ্কার করে দিলেন বাদশাহ সালমান।

/এসএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি