চীনের সঙ্গে দারুণ সম্পর্ক যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২২ জুন ২০১৭, ০৯:২৮আপডেট : ২২ জুন ২০১৭, ০৯:২৮
image

চীনের সঙ্গে দারুণ সম্পর্ক যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুবই ভালো সম্পর্ক রয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার আইওয়ার সাবেক গভর্নর টেরি ব্র্যানস্টাডকে বেইজিংয়ে নতুন মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ করার সময় এই কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, আমাদের চীনের সঙ্গে খুবই ভালো সম্পর্ক রয়েছে এবং আমি প্রেসিডেন্ট শিকে অনেক পছন্দ করি।

এর একদিন আগেই ট্রাম্প অভিযোগ করেছিলেন যে উত্তর কোরিয়াকে দমনে চীন ব্যর্থ হয়েছে।

এশিয়ার দেশগুলোতে মার্কিন আধিপত্য জোরদারে প্রকাশ্য বিরোধী অবস্থান রয়েছে চীন এবং উত্তর কোরিয়ার। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কর্তৃত্ব আরোপ করতে বরাবরই বেইজিংকে আমন্ত্রণ জানিয়ে আসছিলো ওয়াশিংটন। তাছাড়া স্বশাসিত তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্র যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে তা নিয়েও সন্দিহান দেশটি। কেননা, তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে থাকে চীন। অথচ এ তাইওয়ানে অস্ত্র বিক্রির জন্য ট্রাম্প প্রশাসন বড়সড় ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশের পর তা বেইজিংকে আরও ক্ষুব্ধ করে তোলে।

তবে অনেক ইস্যুতে বিরোধ থাকার পরও টিলাসনের চীন সফরের মধ্য দিয়ে কিছু অগ্রগতি দেখা গেছে। জটিল ইস্যুগুলোকে এক পাশে সরিয়ে রাখতে রাজি রয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। মূলত শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর তাদের মাঝে বরফ গলতে শুরু করে।

সূত্র: রয়টার্স

/এমএইচ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম