বিশ্বে সবচেয়ে খারাপ কর্মক্ষেত্রের একটি বাংলাদেশ

বিদেশ ডেস্ক
২২ জুন ২০১৭, ১৩:১১আপডেট : ২২ জুন ২০১৭, ১৩:১১
image

বিশ্বে সবচেয়ে খারাপ কর্মক্ষেত্রের একটি বাংলাদেশ

বিশ্বের খারাপ কর্মক্ষেত্র হিসেবে চিহ্নিত শীর্ষ দশটি দেশের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের (আইটিইউসি) প্রকাশিত বার্ষিক জরিপে দেখা যায়, কর্মীবান্ধব নয় এমন শীর্ষ  ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯ম।

প্রতিবেদনে বলা হয়, আগের বছরের মতোই বাংলাদেশের কর্মক্ষেত্রের পরিবেশ এখনও কর্মীবান্ধব নয়। গত বছর আশুলিয়ায় গার্মেন্টকর্মীদের অধিকার আদায়ের আন্দোলনে বিষয়টি প্রতিবেদনে উঠে আসে। সেসময় অন্তত ৩৫জন শ্রমিক ইউনিয়ন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিলো। অভিযোগ গঠন হয়েছিলো প্রায় এক হাজার কর্মীর বিরুদ্ধে।

এই তালিকার শীর্ষস্থানে রয়েছে কাতার। এরপরই যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত, মিশর ও ফিলিপাইন। শীর্ষ দশে বাংলাদেশের পরে রয়েছে শুধু গুয়াতেমালা। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই কর্মীদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ।

আইটিইউসির প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশের সাড়ে চার হাজার গার্মেন্টেসের মাত্র ১০ শতাংশেরই নিবন্ধিত কর্মী ইউনিয়ন রয়েছে। আর ৩০ শতাংশ গার্মেন্টসে কর্মী অধিকার আইন মেনে চলা হয়। এছাড়াও মালিক ও প্রশাসন সবসময়ই্ এসব ইউনিয়নের উপর আঘাত আনতে চায় বলেও অভিযোগ করা হয়।

/এমএইচ/

সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম