আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩০

বিদেশ ডেস্ক
২২ জুন ২০১৭, ২২:১০আপডেট : ২২ জুন ২০১৭, ২২:১৩

আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩০ আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩০ ব্যক্তি নিহত হয়েছেন। নারী-শিশুসহ আহত হয়েছেন আরও ৬০ ব্যক্তি। ২২ জুন বৃহস্পতিবার দুপুরে হেলমান্দের লস্কর গাহ এলাকার একটি ব্যাংকের বাইরে এ হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

হেলমান্দ পুলিশের মুখপাত্র সালাম আফগান জানান, নিউ কাবুল ব্যাংকের গেটে এ বিস্ফোরণ ঘটানো হয়।

প্রাদেশিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ করিম আতাল বলেন, পুলিশ ও বেতন তুলতে আসা বেসামরিক নাগরিকরা এ বিস্ফোরণের শিকার হন।

হামলার পরপরই একদল বন্দুকধারী ব্যাংকের ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটে।

হামলার দায় স্বীকার করেছেন তালেবানের মুখপাত্র কোয়ারি ইউসুফ আহমাদি।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম