সৌদি আরবের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক চায় ইসরায়েল

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০১৭, ১১:০২আপডেট : ২৩ জুন ২০১৭, ১১:০৩
image

নেতানিয়াহুর সঙ্গে কাৎজ সৌদি আরবের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্কের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা ও পরিবহনমন্ত্রী ইসরায়েল কাৎজ এবং প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার হারজলিয়ায় এক অনুষ্ঠানে রাখা বক্তব্যে ইসরায়েলি মন্ত্রীরা সৌদি আরবের সঙ্গে সম্পর্কোন্নয়নের তাগিদ দিয়েছেন। কাৎজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রিয়াদ সফরের আমন্ত্রণ জানাতে সৌদি আরবের বাদশাহ সালমানের প্রতি আহ্বান জানান। কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার জন্য নতুন সৌদি যুবরাজ ও বাদশাহ সালমানের ছেলে মোহাম্মদ বিন সালমানকে তেল আবিব সফরের অনুরোধও তিনি করেছেন। ইরানকে মোকাবিলায় দেশ দুটির মধ্যে সম্পর্ক জোরদার করার প্রতি গুরুত্বারোপ করেন কাৎজ।

তিনি সৌদি বাদশাহর প্রতি আহ্বান জানান, ‘আপনার উত্তরাধিকারকে ইসরায়েলে পাঠান। তিনি একজন প্রগতিশীল ব্যক্তি। একজন অগ্রগামী ব্যক্তি। তিনি নতুন সম্পর্ক গড়তে আগ্রহী।’

‘ইরানকে তারা ভালো করেই চেনেন। ইরানের বিপরীতে যেমন আমাদের একটা জোট গড়তে হবে। তেমনি সৌদি আরবের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য।’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যানও সৌদি আরবের সঙ্গে ‘পূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক’ সম্পর্কের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের সঙ্গে শান্তিচুক্তির আগে মধ্যপ্রাচ্যের সুন্নি অধ্যুষিত দেশগুলোর সঙ্গে একটি শান্তিচুক্তি জরুরি। সৌদি আরবের সঙ্গে পূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এখন টেবিলের নিচের বিষয়টা। এখন এটি আলোচনার টেবিলেই রয়েছে।’

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম