যুক্তরাষ্ট্রে 'ভুল করে' কিশোরকে হত্যা করলো পুলিশ!

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০১৭, ১১:১০আপডেট : ২৪ জুন ২০১৭, ১১:১২
image

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের ডেপুটিদের গুলিতে এক ১৭ বছর বয়সী কিশোর নিহত হয়েছে। শেরিফ অফিসের দাবি, একটি কুকুরকে গুলি করতে গেলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই আরমান্ডো গার্সিয়া মুরো নামের ওই কিশোরের বুকে আঘাত করে। আর তাতেই মৃত্যু হয় তার।
আরমান্ডো গার্সিয়া মুরো
বৃহস্পতিবার (২২ জুন) সকালে এ ঘটনা সংঘটিত হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজনরা। কিভাবে গুলি লক্ষ্যভ্রষ্ট হলো তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তারা।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে লস অ্যাঞ্জেলেস পুলিশের কাছে একটি ফোন আসে এবং অভিযোগ করা হয় একটি এলাকায় অত্যন্ত উচ্চস্বরে গান বাজছে। ক্যালিফোনিয়া কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি মোকাবেলায় ওই এলাকায় যাওয়ার পথে একটি কুকুর এসে ডেপুটিদের পথ আটকায় এবং এক কর্মকর্তাকে কামড়ে দেয়। সেসময় কিশোর মুরো কুকুরটিকে শান্ত করে একটি অ্যাপার্টমেন্টের পেছনে সরিয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পর কুকুরটি আবার বের হয়ে আসে। পেছন পেছন ওই কিশোরও এগিয়ে আসে। তখন ৫ ফুট দূর থেকে কুকুরটিকে লক্ষ্য করে গুলি করেন দুই ডেপুটি। কিন্তু ওই গুলি কুকুরকে আঘাত না করে আরমান্ডো মুরোর বুকে আঘাত করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তার।  

শেরিফের কার্যালয় থেকে এ ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করা হয়েছে।

পামডেলের বাসিন্দা মুরোর স্বজনরা এ ঘটনার বিচার চেয়েছেন। টেনিয়া ব্যারন নামে এক ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু ক্ষোভ জানিয়ে বলেন, ‘এটি কোনও দুর্ঘটনা নয়। এ ব্যাপারে তদন্ত হওয়া প্রয়োজন।’

/এফইউ/

সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম