আংশিক কার্যকর হচ্ছে ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০১৭, ২৩:১৩আপডেট : ২৭ জুন ২০১৭, ০৮:৫৮

আংশিক কার্যকর হচ্ছে ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা আদালতের নির্দেশে আংশিক কার্যকর হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মুসলিম নিষেধাজ্ঞা। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। সংশোধিত নিষেধাজ্ঞায় ইরাককে বাদ দিয়ে বাকি ছয় দেশের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। পরে অবশ্য আদালত তা-ও নাকচ করে দেন। বিষয়টি নিয়ে আপিলের প্রেক্ষিতে আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া আদালতের পরবর্তী সেশনে এ বিষয়ে শুনানির নির্দেশ দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। তবে হোয়াইট হাউসের জরুরি আবেদনের প্রেক্ষিতে আদালত ওই নিষেধাজ্ঞা আংশিক বহাল রাখা হয়েছে। আদালত বলেছেন, যুক্তরাষ্ট্রের কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক নেই এমন বিদেশিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

২০১৭ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের দেড় মাসের মাথায় তিনি ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়মেনের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে ৯০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেন। এছাড়া সব শরণার্থীদের ওপর ১২০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন,এ নিষেধাজ্ঞাকে মুসলিম নিষেধাজ্ঞা বলা যাবে না। কারণ এ নিষেধাজ্ঞার ফলে নির্দিষ্ট ছয় দেশের বাইরে অন্য দেশগুলোর মুসলিম নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কোনও বাধার মুখে পড়তে হবে না।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক